মাস্কের গুরুত্ব বোঝাতে বাধ্য হয়ে গাধার সাক্ষাতকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

মাস্কের গুরুত্ব বোঝাতে বাধ্য হয়ে গাধার সাক্ষাতকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

করোনা ভাইরাসে মাস্ক পরার গুরুত্ব কী তা বোঝাতে এক সাংবাদিক উদ্ভট কাণ্ড ঘটালেও, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হন সেই কাণ্ডের জন্য। তিনি গাধাদের সাক্ষাতকার নিয়েছেন। আর এইভাবেই তিনি নোভেল করোনা ভাইরাসে মাস্ক পরার উপকারিতা সম্পর্কে সচেতন করেছেন মানুষদের।

মাস্কের গুরুত্ব বোঝাতে বাধ্য হয়ে গাধার সাক্ষাতকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় বসে থাকা এক গাধার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ওই সাংবাদিক। তিনি ওই অবলা প্রাণীকে জিজ্ঞাসা করছেন যে সে কেন মাস্ক না পরেই রাস্তায় বেড়িয়ে পড়েছে। তিনি তাঁর সঙ্গে থাকা মাইক প্রাণীটির মুখের সামনে উত্তর পাওয়ার জন্য নিয়ে যান। কিন্তু গাধার পক্ষ থেকে কোনও জবাব যে আসবে না তা জানা কথাই। এরপর ওই সাংবাদিক পথ চলতি এক মানুষকে ধরে জিজ্ঞাসা করেন যে তিনি কেন মাস্ক পরেননি। এরপর ওই সাংবাদিক ওই ব্যক্তির সঙ্গে কথোপকথনের মাধ্যমে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে মাস্ক না পরে বেড়নোর জন্য গাধার সঙ্গে তুলনা করেন।

এরপর সাংবাদিক গাধাকে বোঝায় এবং পথচারিকে জিজ্ঞাসা করলেন কেন গাধা তাঁর প্রশ্নের জবাব দেয়নি। তখন পথচারি খুব নিরীহভাবে বলেন, '‌এটা তো গাধা।’‌ এখানেই সাংবাদিক তাঁর লক্ষ্যে পৌঁছান। সাংবাদিক তৎক্ষণাত বলেন, '‌গাধা তো, তাই লকডাউনে মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরছে।’‌ সাংবাদিক এটা প্রমাণ করেন যে মাস্ক ছাড়া বাইরে বেড়োনো মানে তা গাধামির লক্ষণ। যে সব পথচারি মাস্ক ছাড়া বেড়িয়ে ছিলেন তাঁদের সকলকেই সাংবাদিক এ ধরনের প্রশ্ন করেন। সাংবাদিকের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি এবং ইন্টারনেটে হাসির রোল উঠলেও বাহবাও প্রচুর কুড়িয়েছেন ওই সাংবাদিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+