ফোর্বসের বিচারে ভারতের সেরা ধনী ব্যক্তিদের তালিকা, সকলকে শতযোজন পিছনে ফেললেন মুকেশ আম্বানি
ফোর্বস ২০১৯ সালের ভারতের সেরা ধনীদের তালিকা প্রকাশ করল। কেউ কেউ যেমন প্রথম দশে জায়গা ধরে রেখেছেন, তেমনই কেউ পিছলে পিছনে ছিটকে গিয়েছেন।
ফোর্বস ম্যাগাজিনের বিচারে ২০১৯ সালের ভারতের সেরা ধনীদের তালিকা প্রকাশিত হল। কেউ কেউ যেমন প্রথম দশে জায়গা ধরে রেখেছেন, তেমনই কেউ পিছলে পিছনে ছিটকে গিয়েছেন। আবার কেউ একেবারে পিছন থেকে উড়ে এসে জায়গা দখল করে নিয়েছেন। এই দড়ি টানাটানির খেলায় অবশ্য কোনও প্রভাব পড়েনি মুকেশ আম্বানির। তিনি গত এক যুগ ধরে যেমন সবার ওপরে রয়েছেন, এবার সেই জায়গা ধরে রেখেছেন। অদল-বদল হয়েছে পরের নয়টি স্থান। একনজরে এবছরের ফোর্বসের বিচারে সেরা দশ ভারতীয় ধনীর তালিকা দেখুন একনজরে।

কুমার মঙ্গলম বিড়লা
আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা তালিকায় দশম স্থান ধরে রেখেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯.৬ বিলিয়ন মার্কিন ডলার।

লক্ষ্মী মিত্তল
আর্সেলর মিত্তল গোষ্ঠীর লক্ষ্মী মিত্তল তালিকায় রয়েছেন নবম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১০.৫ বিলিয়ন মার্কিন ডলার।

গোদরেজ পরিবার
গোদরেজ গোষ্ঠী কিছুটা তালিকায় নেমে গেলেও প্রথম দশে স্থান ধরে রেখেছে। রয়েছে অষ্টম স্থানে। তাদের মোট সম্পদের পরিমাণ ১২ বিলিয়ন মার্কিন ডলার।

রাধাকৃষণ দামানি
অ্যাভিনিউ সুপারমার্ট বা ডি মার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষণের মোট সম্পদের পরিমাণ ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি তালিকায় সপ্তম স্থানে রয়েছেন।

শিব নাদার
এইচসিএল টেকনোলজির শিব নাদার রয়েছেন সেরা ধনীদের তালিকায় ছয় নম্বরে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার।

উদয় কোটাক
কোটাক মাহিন্দ্রা গোষ্ঠীর উদয় কোটাক রয়েছেন তালিকায় পাঁচ নম্বরে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।

পালোনজি মিস্ত্রি
শাপুরজী পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রি রয়েছেন ধনীদের তালিকায় চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

হিন্দুজা ব্রাদার্স
অশোক লেল্যান্ড এর মালিক হিন্দুজা ব্রাদার্সরা রয়েছেন তালিকায় তৃতীয় স্থানে। তাঁদের মোট সম্পদের পরিমাণ ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার।

গৌতম আদানি
আদানি গোষ্ঠীর মালিক গৌতম রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫.৭ বিলিয়ন মার্কিন ডলার।

মুকেশ আম্বানি
মোট সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন মার্কিন ডলার। ৬২ বছর বয়সী মুকেশ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে অন্য মাত্রা দিয়েছেন। ভারতের ধনী ব্যক্তিদের মধ্যে তিনিই এক নম্বরে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications