রাতের মায়ের 'দর্শন' , সকালে ইডির অফিসে ফের হাজির রাহুল
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ টানা তৃতীয় দিন ন্যশনাল হেরাল্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে হাজির দিয়েছেন। গত দুই দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কংগ্রেস নেতাকে। বিরাট অর্থ কেলেঙ্কারি নিয়ে করা হয়েছে এই মামলা। আর সেখানেই রাহুল ও সোনিয়া গান্ধীকে ডেকে পাঠায় ইডি। সোনিয়া গান্ধী অসুস্থতার কারণে হাজির দিতে পারেননি, কারণ তিনি করোনা আক্রান্ত। অপরদিকে রাহুল গান্ধী বিদেশে থাকাকালীন এই ডাক পান। দেশে ফিরে তিনি দ্রুত হাজিরা দেন এবং সময়ের আগেই ইডি দফতরে তিনি হাজির হয়েছিলেন।

কখন পৌঁছান রাহুল ?
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সদর দফতরে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সাথে সম্পর্কিত একটি মানি লন্ডারিং মামলার বিষয়ে তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১১.৩৫এ পৌঁছান। তাঁকে এই জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসের বাইরে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের ইডি সদর দফতরের বাইরে থেকে আটক করা হয়।

রাহুলের সমর্থনে স্লোগান
যেখানে তারা বিক্ষোভ করেছিল এবং রাহুল গান্ধীর সমর্থনে স্লোগান দেয়। ভিডিওতে দেখা গেছে তাদের কয়েকজনকে টেনে নিয়ে বাসে তুলে দেওয়া হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী, ভূপেশ বাঘেল এবং পবন খেরা সহ দলের শীর্ষ নেতারাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এর আগে, কংগ্রেস অভিযোগ করেছিল বিজেপি সরকার কংগ্রেস কর্মীদের সদর দফতরে প্রবেশ করতে বাধা দিচ্ছিল। তাঁদের যে রাজনৈতিক কর্মকাণ্ড তাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানায় এবং বলে যে শাসককে এর পরিণতি ভোগ করতে হবে।

দ্বিতীয় দিন কতক্ষন জিজ্ঞাসাবাদ করা হয় ?
মঙ্গলবার রাহুল গান্ধীকে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্ত সংস্থার কর্মকর্তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে একাধিক সেশনে তার বক্তব্য রেকর্ড করেন। সূত্র বলছে, তাঁর জবাব জমা দেওয়ার আগে তার বক্তব্যের প্রতিলিপি পরীক্ষা করে দেখা হয়। গতরাতে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর, রাহুল গান্ধী তার বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর মা এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে স্যার গঙ্গা রাম হাসপাতালে যান।

প্রথম দিন
সোমবার এই মামলায় তদন্ত সংস্থা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ শুরু করে যখন তাকে প্রায় ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দলের শীর্ষ নেতা ও কর্মীরা সোমবার থেকেই রাজধানীতে বিক্ষোভ করছেন, অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্র রাহুল গান্ধীকে 'ভুয়ো' মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। কংগ্রেস বলেছে যে তদন্ত সংস্থার রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ আসলে বিরোধীদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য এবং এটা ক্ষমতাসীন বিজেপির "প্রতিহিংসার রাজনীতির" অংশ।












Click it and Unblock the Notifications