ধর্ষণের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে 'রেপ ক্রাইসিস সেল' গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর অনুযায়ী, এদিন মানেকা গান্ধী বলেন, ওই দুই নাবালিকার পরিবার যদি চায় এই ঘটনায় সিবিআই তদন্তেরও প্রস্তাব জানাবেন তিনি। তিনি বলেন, এই ঘটনার জন্য পুলিশের দায় অবশ্যই রয়েছে, পুলিশের শিথিলতা ও গাফিলতির কারণেই ওই দুই নাবালিকা প্রাণ হারিয়েছে। পুলিশ সঠিক দিশায় কাজ করছে না। এই ঘটনায় যুক্ত সমস্ত পুলিশকে এখনই সরিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বাদৌনের ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করলেন মন্ত্রী মানেকা
দিন দিনে দেশে যেভাবে ধর্ষণের ঘটনা মাথাচারা দিয়ে উঠছে তাতে উদ্বিগ্ন সরকার। ধর্ষণের ঘটনায় অপরাধীদের সাজা হতে দেরি হয়, মামলা অনেকদিন গড়ায়, এসব কারণেই ধর্ষণের ঘটনা আরও বেড়ে যাচ্ছে বলে অনেকেই অভিযোগ জানিয়েছেন। তাই, এবার 'রেপ ক্রাইসিস সেল' গঠনে উদ্যোগী হল সরকার। মানেকা গান্ধী জানিয়েছেন, এই সেল গঠন হলে পরে ধর্ষণের যে কোনও ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ১৪ ও ১৫ বছরের দুই বোনের ধর্ষণের ঘটনায় সাড়া পড়ে যায়। সমালোচনা হয় সমাজবাদী পার্টি সরকারের। এর পরে নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ সরকারও। সমালোচনা এড়াতে শুক্রবারই এই ঘটনায় জড়িত দুই পুলিশ কনস্টেবলকে পদচ্যুত করা হয়। এই ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications