ক্রিসমাসের পরেই আজ ব্যাঙ্ক ধর্মঘট ঘিরে নাকাল গ্রাহকরা
বুধবারও বন্ধ ব্যাঙ্ক। এদিন দেশজুড়ে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের জেরে বন্ধ রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। বহু ব্যাঙ্কেরই পরিষেবায় এর প্রভাব পড়ছে। মঙ্গলবার বড়দিন মিটতেই বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ধর্মঘট
বুধবারও বন্ধ ব্যাঙ্ক। এদিন দেশজুড়ে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের জেরে বন্ধ রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। বহু ব্যাঙ্কেরই পরিষেবায় এর প্রভাব পড়ছে। মঙ্গলবার বড়দিন মিটতেই বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ধর্মঘট পালন করছে।

২১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১০ লক্ষ কর্মচারী এদিনের ধর্মঘটে সামিল হয়েছেন। এমনিতেই সাধারণ ছুটির জেরে কয়েক দিন বন্ধ ছিল ব্যাঙ্কগুলি। তবে উৎসবের মরশুমে আজকের ধর্মঘট রীতিমত সমস্যায় ফেলেছে। উল্লেখ্য, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সঙ্গে ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণের বিরোধিতা করেই এই ধর্মঘটের ডাক।
ব্যাঙ্কের সংযুক্তিকরণ ছাডা়ও কর্মীদের কমপক্ষে ২৫ শতাংশ বেতন বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের জেরে একাধিক ব্য়াঙ্কিং পরিষেবাতে প্রবভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications