কংগ্রেসের দুর্গপতনে হাত রয়েছে মোদী সরকারের মন্ত্রীর! রাজস্থান ইস্যুতে বড় দাবি 'হাত' ক্যাম্পের

কংগ্রেসের দূর্গপতনে হাত রয়েছে মোদী সরকারের মন্ত্রীর! রাজস্থান ইস্যুতে বড় দাবি 'হাত' ক্যাম্পের

রাজস্থান কংগ্রেসের তরফে এবার একের পর এক দাবি তোলা হচ্ছে। সেরাজ্যে কংগ্রেসের বড় ভাঙনের নেপথ্যে যে বিজেপির হাত রয়েছে বলে বহুদিন ধরেই অভিযোগ করছে কংগ্রেস। এবার সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়াতে শুরু করেছে। আর সেই নাম ঘিরে একাধিক অভিযোগ উঠছে রাজস্থান কংগ্রেসে।

 রাজস্থান কংগ্রেস কী বলছে?

রাজস্থান কংগ্রেস কী বলছে?

রাজস্থান কংগ্রেসে ভাঙন ধরানোর নেপথ্যে কেন্দ্রীয় বিজেপির মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রয়েছেন বলে দাবি কংগ্রেসের। এই মর্মে একটি এফআইআর দায়ের হয়েছে। যে অডিও টেপ রাজস্থানে ঘোড়া কেনাবেচা নিয়ে মিলেছে, তাতে গজেন্দ্র সিংয়ের কণ্ঠস্বর শোনা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

 কেন্দ্রীয় মন্ত্রীর দাবি

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, অডিও টেপ এ যে গজেন্দ্র সিংয়ের কণ্ঠস্বর শোনা গিয়েছে, তা তাঁর নিজের নয়। অন্যদিকে, কংগ্রেস নিজের দাবিতে অনড় থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দেওয়া র দাবি জানিয়েছে।

অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ

অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ

অমিত শাহের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজস্থানের মন্ত্রী কাচারিওয়াসের অভিযোগ, রাজস্থান নিয়ে গোটা ষড়যন্ত্র রচনা করেছেন অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল। তাঁরা জেনে বুঝে, রাজস্থান কংগ্রেসের কয়েকজন বিধায়ককে আলাদা রিসর্টে রেখেছেন, আবার বাকি অকংগ্রেসি বিধায়কদের অন্য রিসর্টে রেখেছেন।

বিজেপির কেন্দ্রীয় টিম রয়েছে ষড়যন্ত্রে!

বিজেপির কেন্দ্রীয় টিম রয়েছে ষড়যন্ত্রে!

বিজেপির তরফে কেন্দ্রের মন্ত্রিসভা গোটা পরিস্থিতির সঙ্গে জড়িত। কাচারিওয়াসের দাবি, যদি কেন্দ্রের বিদেপি সরকার এতে জড়িত না থাকত, তাহলে আয়কর বিভাগ বা ইডি রাজস্থান পরিস্থিতির সঙ্গে নাম জড়াত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+