কাশ্মীর উপত্যকায় উত্থান নয়া জঙ্গি সংগঠনের! পুঞ্চ হামলার দায় স্বীকার করে প্রকাশ্যে ভিডিও

কাশ্মীরের বুকে নতুন একটি জঙ্গি সংগঠন দাপট বাড়াতে শুরু করেছে সদ্য। সোমবার এই সংগঠন একটি ৮ মিনিটের ভিডিও প্রকাশ করে। যেখানে পুঞ্চে ঘটে যাওয়া এনকাউন্টারের ঘটনাটিকে ধরা হয়। আর সেই ভিডিও প্রকাশ্যে এনেই নতুন জঙ্গি সংগঠন উপত্যকায় প্রবল হারে দাপট দেখাতে শুরু করে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, উপত্যকার বুকে কী ঘটছে?

 নয়া জঙ্গি সংগঠন

নয়া জঙ্গি সংগঠন

উপত্যকার বুকে এই মুহূর্তে নয়া জঙ্গি সংগঠন হিসাবে বারবার উঠে আসছে, পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টের নাম। এই সংগঠনই পুঞ্চে যে গুলির লড়াই হয়েছে, তার নেপথ্যের কারণ। সেনা কনভয়ে হামলার দায় এই সংগঠন ইতিমধ্যেই মেনে নিয়েছে। আর সেই ভিডিওতে দেখানো হয়েছে যে, কীভাবে এই হামলা চালানো হয়েছে।

কোন অ্যাপে এই ভিডিও সামনে এসেছে?

কোন অ্যাপে এই ভিডিও সামনে এসেছে?

জানা গিয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এই হামলার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া) সামনে আনা হয়েছে। গত ১১ অক্টোবরে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি গোটা ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে চলছে হামলা। এদিকে, এই ভিডিওর কোনও সত্যতা নেই, বলে দাবি করছে বেশ কিছু সূত্র। এদিকে, জানা গিয়েছে, পুঞ্চ ও রজৌরি সেক্টরের জঙ্গলের দিকে জঙ্গিদের তল্লাশিতে পর পর রুদ্ধশ্বাস অভিযান চালাচ্ছে সেনা। এই পরিস্থিতিতে নয় জন জওয়ানকে যেভাবে জঙ্গিরা হত্যা করেছে তার বদলা নিতে কার্যত মুখিয়ে রয়েছে সেনা। আর তার জন্যই কুখ্যাত জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

কীভাবে চালিয়েছে হামলা?

কীভাবে চালিয়েছে হামলা?

গোটা ভিডিওতে দেখা যাচ্ছে, সেনার পেট্রোলিং গাড়িকে কীভাবে ট্র্যাক করে জঙ্গিরা এগিয়ে যাচ্ছে। হামলার ১০ ঘণ্টা আগে থেকে এভাবে জঙ্গিদের নিশানা করে ট্র্যাক করা হয়েছে। তারপর সময় বুঝে জঙ্গিরা হামলা চালিয়েছে সেনার ওপর।

 হাড়হিম করা ভিডিওতে কী বলা হয়েছে?

হাড়হিম করা ভিডিওতে কী বলা হয়েছে?

যে ভিডিওটি জঙ্গিদের তরফে তুলে ধরা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে, যে ব্যক্তি হামলার নেপথ্য নায়ক সেই এই গোটা ভিডিওটি তুলে ধরেছে। ভিডিওতে বর্ণনার সময় ওই জঙ্গিনেতা জানিয়েছে, কীভাবে তারা সেনার অস্ত্র সহ ব্যাগকে চুরি করে নিয়ে পালায়। কোনও এক সেনা জওয়ান হরজিৎ সিং , তাঁর যাবতীয় সামগ্রী নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। ওই সেনা জওয়ানের ব্যাগ থেকে তাঁর পরিচয় পত্র থেকে শুরু করে নুডলসের প্যাকেট বিজস্ব গ্রুমিং কিট সমস্ত নিয়ে পালায় জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+