মাস্ক না পরার জন্য বিয়ে করতে যাওয়া নতুন বরের থেকে জরিমানা আদায় করল প্রশাসন
মাস্ক না পরার জন্য বিয়ে করতে যাওয়া নতুন বরের থেকে জরিমানা আদায় করল প্রশাসন
মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হল বিয়ে করতে যাওয়া বরকে। শনিবার রাতে বর সহ বরযাত্রী যখন যাচ্ছিল তখনই রামপুর প্রশাসন জরিমানা আদায় করে বরের কাছ থেকে। করোনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য এখন মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

বর 'সেহরা’ পরলেও, যা ফুল দিয়ে তৈরি ও গলায় নোটের মালা পরে থাকলেও তিনি মাস্ক পরেননি। এই ঘটনাটি যে এলাকায় ঘটে সেইসময় জেলা শাসক অন্যেন্যা কুমার এলাকা পর্যবেক্ষণে বেড়িয়েছিলেন। জেলা শাসক দেখেন বর গাড়িতে বসে রয়েছে মাস্ক ছাড়াই। জেলা শাসক গাড়ি থামিয়ে ২০০ টাকা জরিমানা করেন।
জেলা শাসক বলেন, 'সুরক্ষা বিধি অনুসরণ করার প্রতিশ্রুতি দেওয়ার পরই বিয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। করোনা কেস জেলায় বেড়েই চলেছে এবং আমরা মানুষকে সুরক্ষা বিধি নিয়ে সচেতন করছি। বর নিয়ম লঙ্ঘন করেছে এবং মাস্ক পরেনি। তাই তাঁকে জরিমানা দিতে হল।’












Click it and Unblock the Notifications