১২ বিজেপি বিধায়ক সাসপেন্ড বিধানসভা থেকে, মারাঠাভূমে তোলপাড়

bjp, maharashtra, assembly, বিজেপি, মহারাষ্ট্র, বিধানসভা

স্পিকারের সঙ্গে অভব্যবতার কারণে বিজেপির ১২ জন বিধায়ককে সাসপেন্ড করা হল বিধানসভা থেকে। প্রসঙ্গত, বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় বাদল অধিবেশন চলছিল। সেই অধিবেশনেই ১২ জন বিজেপি বিধায়ক প্রবল তোলপাড় শুরু করেন বলে খবর। এই অভিযোগের জেরেই তাঁদের সাসপেন্ড করা হয়।এই বিধায়কদের সাসপেনশনের মোশন সংসদীয় বিষয়ক মন্ত্রী অনিল পরব আনেন। আর তা ধ্বনি ভোটে পাশ হয়।

 কী ঘটেছে মহারাষ্ট্র বিধানসভায়?

কী ঘটেছে মহারাষ্ট্র বিধানসভায়?

প্রসঙ্গত, জানা গিয়েছে, স্পিকার ভাস্কর জাদবের সঙ্গে ওই বিজেপি বিধায়করা প্রবল অভব্য আচরণ করেন । এর বিরুদ্ধে প্রতিবাদে নামে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

বিজেপির দাবি কী ?

বিজেপির দাবি কী ?

মারাঠাভূমে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য। দেখা দিয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে প্রবল উত্তেজনা শুরু হয়। বিজেপির দাবি , পার্টির বিধায়কদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

শিবসেনার দিকে আঙুল

শিবসেনার দিকে আঙুল

বিজেপির দাবি, শিবসেনা বিধায়করা প্রথমে অশ্লীল আচরণ শুরু করে। দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ঘটনার পর বিজেপি বিধায়করা ক্ষমাও চেয়ে নেন । যদিও শিবসেনার দাবি বিজেপি এই ইস্যুতে মিথ্যা বলছে।

ষড়যন্ত্রের তত্ত্ব

ষড়যন্ত্রের তত্ত্ব

উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের ষড়যন্ত্র বলে এই ঘটনাকে উল্লেখ করেছেন বিজেপি বিধায়ক রাম কদম। রাম কদম জানিয়েছেন, শিবসেনা গোটা দেশের সামনে অপদস্ত হবে, এই ভয়ে বিজেপির সঙ্গে এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+