মোদীকে নিয়ে মশকরা, চ্যানেলের কাছে চিঠি গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

মোদীকে নিয়ে মশকরা, চ্যানেলের কাছে চিঠি গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মশকরা! এত বড় সাহস! রীতিমতো চিঠি পৌঁছে গেল জি তামিল চ্যানেলের কাছে। ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে সারা দক্ষিণভারতে।

মোদীকে নিয়ে মশকরা, চ্যানেলের কাছে চিঠি গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

ঘটনা কেমন?

জি তামিলের এক অনুষ্ঠান 'জুনিয়ার সুপারস্টার'। এর চতুর্থ মরশুম চলছে এখন। এই সিজনেই একটি এপিসোডে দুই শিশু একটি মজার দৃশ্য তুলে ধরে। এ নিয়েই আপত্তি বিজেপির, কারণ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা অপমানজনক বলে মনে হয়েছে বিজেপির। এ নিয়ে তারা সুর চড়িয়েছে তাঁরা। অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিষয়টি নিয়ে চ্যানেলকে ব্যাখ্যা দেওয়ার জন্য জানিয়েছে।

ঘটনার সূত্রপাত কোথায় ?

জনপ্রিয় তামিল ছবি 'ইমসাই আরাসন ২৩ অ্যাম পুলকেসাই'। এই ছবির বিখ্যাত চরিত্রের সাজে অনুষ্ঠান মঞ্চে এসেছিল দুই শিশু প্রতিযোগী। একজন শিশু রাজার চরিত্রে অভিনয় করেছিল। আরেকজন সেজেছিল মন্ত্রী। ওই সাজে দুই শিশু প্রতিযোগীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে কিছু মশকরা করে বলে অভিযোগ। এটাই ভালোভাবে নেয়নি বিজেপি।

শিশুদের মশকরার তালিকায় ছিল মোদীর সাজপোশাক। পাশাপাশি তাঁর বারবার আন্তর্জাতিক সফর যাওয়ায় ছিল তাদের মশকরার তালিকায়। এরপরই তামিলনাড়ু বিজেপি ক্ষোভে ফেটে পড়ে। দাবি করে রাজনৈতিক উদ্দেশে শিশুদের ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, তামিলনাড়ুতে বিজেপির বর্তমান প্রেসিডেন্ট কে আন্নামালাই। তাঁর আগে ওই চেয়ারে ছিলেন এল মুরুগন। এল মুরুগন বর্তমানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী। আর এই কেন্দ্রীয় মন্ত্রীর মন্ত্রকের উদ্যোগকে স্বাগত জানিয়ে এই রিয়্যালিটি শো নিয়ে ক্ষোভ উগড়ে দেন কে আন্নামালাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+