ওয়েইসির হোম গ্রাউন্ডে মোদীর প্রচার ঝড় আসন্ন! নজিরবিহীন উত্তেজনা নিজামের শহরের ভোটে

ওয়েইসির হোম গ্রাউন্ডে মোদীর প্রচার ঝড় আসন্ন! নজিরবিহীন উত্তেজনা নিজামের শহরের ভোটে

জাতীয় রাজনীতিতে থাকা বিজেপির একাধিক তাবজড নেতা সুর চড়িয়েছেন গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের ভোটে। এই পুরভোট ঘিরে বিজেপি নজিরবিহীনভাবে প্রচার পারদ তুঙ্গে রেখেছে। হায়দরাবাদের ভূমিপুত্র ওয়েইসির মিম ও আঞ্চলিক দল তথা শাসক টিআরএসও ভোট নিয়ে সমান তালে লড়াই দিচ্ছে। এই ত্রিমুখি লড়াই ঘিরে বিজেপির স্টান্স দেখে নেওয়া যাক।

কেন হায়দরাবাদ নিয়ে পারদ চড়াচ্ছে বিজেপি?

কেন হায়দরাবাদ নিয়ে পারদ চড়াচ্ছে বিজেপি?

বিশেষজ্ঞদের ধারণা, সিএএ, এনআরসি নিয়ে যেভাবে বিজেপি কয়েকমাস আগেই রাজনৈতিকভাবে ব্যাকফুটে যায় তার জবাব এবার নিজামের শহরে মুসলিম অধ্যুষিত শহরে হিন্দু ভোটব্যাঙ্ককে সঙ্গে নিয়ে মাত দিতে চাইছে গেরুয়া শিবির।

হায়দরাবাদ পুরভোট ও বিজেপির অবস্থান

হায়দরাবাদ পুরভোট ও বিজেপির অবস্থান

১৫০ আসনের হায়দরাবাদ পুরভোটে শেষবার বিজেপির কবেল কেবল মাত্র ৪ টি আসন ছিল। শাসক দল তথা স্থানীয় টিআরএস-এর দখলে ছিল ৯৯ টি আসন। আসাদউদ্দিনের মিম ৪৪ টি আসন পায়। কংগ্রেস ২ টি, টিডিপি একটি আসন পায়।

ওয়েইসির হোম টার্ফে মোদী!

ওয়েইসির হোম টার্ফে মোদী!

এমন এক নির্বাচনী আসরে বিজেপির তরফে নরেন্দ্র মোদীকে প্রচার পারদ তুঙ্গে রাখতে ময়দানে নামাচ্ছে বিজেপি। এই নির্বাচনে মোদী ছাড়াও জেপি নাড্ডা থেকে স্টার প্রচারকের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফলে নিজামের শহরে, ওয়েইসির হোমটার্ফে যে বিজেপির একমাত্র পাখির চোখ কেবলই হিন্দু ভোটব্যাঙ্ক তা বলাই বাহুল্য।

উপনির্বাচন ও হায়দরাবাদে ঝড় তুলতে মুখিয়ে পদ্মক্যাম্প

উপনির্বাচন ও হায়দরাবাদে ঝড় তুলতে মুখিয়ে পদ্মক্যাম্প

সদ্য তেলাঙ্গানায় সম্পন্ন হয়েছে দুব্বাক উপনির্বাচন। যেখানে শাসকদল টিআরএসএএর হোম গ্রাউন্ডে কার্যত টিআরএসকে পরাজিত করে বাজিমাত কের বিজেপি। ফলে ধীরে ধীরে তেলাঙ্গানায় দখল আরও বাড়াতে সচেষ্ট পদ্মক্যাম্প। আর দুব্বাক পরবর্তী উপনির্বাচনের পর হায়দরাবাদ উপনির্বাচন কার্যত পাখির চোখ হয়ে গিয়েছে বিজেপির জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+