দিল্লিতে মঞ্চ বেঁধে একদিনের ধরনায় চন্দ্রবাবু, ওড়ালেন প্রায় ২ কোটি টাকা

চন্দ্রবাবু নাইড়ুর ধরনার জন্য খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা।

অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবিতে ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী দিল্লিতে একদিনের প্রতীকী ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। আর সেই ধরনার জন্য খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। এমনটাই সংবাদমাধ্যম সূত্রে উঠে এসেছে।

অন্ধ্রপ্রদেশ সরকার মোট ২৫০০ জন নেতা-কর্মীদের থাকার বন্দোবস্ত দিল্লিতে করেছিল। টিডিপি দলের লোকেরাই সেই ব্যবস্থা করেছিলেন। এর মধ্যে ২৬জন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী, ১২৭জন বিধায়ক, ৪১জন অন্ধ্র এমএলসি, ১৫ জন চেয়ারপার্সন, ১৫০জন কর্মিসভার সদস্য ও ২০০০ জন সমর্থক ছিলেন।

দিল্লির বিভিন্ন হোটেলের রুম ভাড়া করা হয়েছিল। সেখানেই আগে থেকে এসে সাংসদ-বিধায়ক-কর্মী-সমর্থকেরা ছিলেন। সেখান থেকে সকালে সকলে অন্ধ্র ভবনের সামনে জড়ো হয়ে যান।

এর পাশাপাশি গত সপ্তাহে শোনা গিয়েছিল, সদস্য-সমর্থকদের দিল্লি আনতে ট্রেনের ৪০টি বগি ভাড়া করে সকলকে নিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজকোষ থেকে সেজন্য দিতে হয়েছে ১.১২ কোটি টাকা। এই নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে।

প্রসঙ্গত, এদিন চন্দ্রবাবু নাইড়ুর ধরনা সভায় কংগ্রেস নেতা থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতাদের দেখা গিয়েছে। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এসে চন্দ্রবাবুর পাশে দাঁড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+