বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন অমান্য করায় আপকে ৯৭ কোটি টাকা দিতে নির্দেশ
দিল্লি সরকারের একের পর এক বিজ্ঞাপনে নয় অরবিন্দ কেজরিওয়াল, কিংবা আম আদমি পার্টি (আপ) অথবা কেজরিওয়াল ও আপের একসঙ্গে প্রচার করা হয়েছে। আর তা বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া গাইডলাইনের অমান্যর সামিল।
নয়াদিল্লি, ৩০ মার্চ : দিল্লি সরকারের একের পর এক বিজ্ঞাপনে নয় অরবিন্দ কেজরিওয়াল, কিংবা আম আদমি পার্টি (আপ) অথবা কেজরিওয়াল ও আপের একসঙ্গে প্রচার করা হয়েছে। আর তা বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া গাইডলাইনের অমান্যর সামিল। তারই জেরে বিপাকে আপ। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা না মানার কারণে দিল্লির লেফট্যানেন্ট গভর্নর অনিল বাইজল আপকে ৯৭ কোটি দেওয়ার নির্দেশ দিল।
বিষয়টি বাইজলের নজরে আনে কেন্দ্রীয় সরকারের তৈরি কমিটি। তারা লক্ষ্য করে জনসাধারণের জন্য তহবিল অন্যায়ভাবে বিজ্ঞাপন খাতে খরচ করা হচ্ছে যেখকানে মুখ্যমন্ত্রী ও তার দল আপের সুখ্যাতি করা হয়েছে এবং তাদের গৌরবান্বিত করে দেখানো হচ্ছে।

কংগ্রেস নেতা অজয় মাকেনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় কমিটি। এরপর তারা বাইজলের কাছে নিজেদের রিপোর্ট দিলে, সেই রিপোর্টের ভিত্তিতে ৯৭ কোটি টাকার জরিমানা ধার্য করেন বাইজল।
গত মাসে একটি ক্যাগ রিপোর্টে দেখা যায় দিল্লি সরকার দিল্লির বাইরে বিজ্ঞাপনের জন্য ২৯ কোটি টাকা খরচ করেছে। যা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে কেজরিওয়াল বলেন, কেন্দ্রের কাছে বাধিত থাকতে অডিটর অযৌক্তিকভাবে এই অভিযোগ আনছে। দিল্লি সরকারকে কলুষিত করতেই এই সমস্ত কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সরকারি বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও রাজনৈতিক নেতাকে তুলে ধরা যাবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং ভারতের মুখ্য বিচারপতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ নয়।
কিন্তু গত বছরে কেন্দ্র এবং তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো রাজ্য অনুরোধ জানালে, কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি প্রদর্শনে সুপ্রিম কোর্ট ছাড় দেয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications