ভারতে প্রথমবার একযোগে দুই করোনা স্ট্রেনের হানা, টিকা নিয়েও মর্মান্তিক পরিণতি মহিলা চিকিৎসকের
ভারতে প্রথমবার একযোগে দুই করোনা স্ট্রেনের হানা, টিকা নিয়েও মর্মান্তিক পরিণতি মহিলা চিকিৎসকের
কিছুদিন আগেই বেলজিয়ামের ৯০ বছর বয়সী এক মহিলার শরীরে একযোগে হানা দেয় দুটি করোনা স্ট্রেন। আলফা এবং বিটার যৌথ হানায় দ্রুত মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই বৃদ্ধা। এবার এরকমই এক ঘটনার কথা শোনা যাচ্ছে অসমে। সূত্রের খবর, সম্প্রতি অসমের এক চিকিৎসকের শরীরে একযোগে হানা চালিয়েছে আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের পিছনে শুরু থেকেই এই ডেল্টাকেই কাঠগড়ায় তুলেছিলেন বিশেষজ্ঞরা। এমনকী বর্তমানে বিশ্বের ১১১টির বেশি দেশে থাবা বসিয়েছে ডেল্টা। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকী বিশ্বজুড়ে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার পিছনে ডেল্টাকেই দুষছেন সকলে। এবার এই গুণধর ডেল্টা ও আলফার যৌথ হানার খবরেই নতুন করে বাড়ছে উদ্বেগ।
এদিকে অসমের এই ঘটনাই দেশের মধ্যে একযোগে দুই করোনা স্ট্রেনের হানার প্রথম খবর বলে জানাচ্ছে আইসিএমআর। অসমের ওই মহিলা চিকিৎসকের এই দ্বি-সংক্রমণের কথা স্বীকার করে আসামের ডিব্রুগড় জেলার লাহোওয়ালের আইসিএমআর-র আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টারের (আরএমআরসি) নোডাল অফিসার ডঃ বিশ্বজ্যোতি চক্রবর্তী জানান, "আমরা সম্প্রতি এরকম একটি কেস সনাক্ত করেছি। তবে যে লেডি ডাক্তারের শরীরে এই সংক্রমণ ঘটেছে বলে জানা যাচ্ছে তিনি করোনা টিকার দুটি ডোজই নিয়ে নিয়েছিলেন।"
এদিকে কিছুদিন আগেই ওই লেডি ডাক্তারের স্বামীও করোনার কবলে পড়েন বলে জানা যায়। তবে তার শরীরে এই ধরণেপ দ্বি-সক্রমণের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তবে তার মাধ্যমেই তার স্ত্রী সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রসঙ্গে ডঃ বিশ্বজ্যোতি চক্রবর্তী আরও জানান, “আমরা যখন পরীক্ষাগারে ওই মহিলার নমুনা পরীক্ষা করি তখনই তার রিপোর্ট দেখে আমরা সকলেই চমকে উঠি। একযোগে আলফা ও ডেল্টা স্ট্রেনের উপস্থিতি ধরা পড়ে তার শরীরে। অথচ তার স্বামীর শরীরে শুধুমাত্র আসফার চিহ্নই পাওয়া গিয়েছে।”












Click it and Unblock the Notifications