মোদীর জন্যই ডুবেছে দেশ, আরবিআই রিপোর্টকে হাতিয়ার করেই ফের মোদীর বিরুদ্ধে তোপ রাহুলের
মোদীর জন্যই ডুবেছে দেশ, আরবিআই রিপোর্টকে হাতিয়ার করেই ফের মোদীর বিরুদ্ধে তোপ রাহুলের
এপ্রিল-জুন ত্রৈমাসিকেই প্রায় ২৪ শতাংশ জিডিপি সঙ্কোচনের সাক্ষী থেকে ভারত। এবার আরও আশঙ্কার কথা শোনা গেল আরবিআইয়ের ডেপুটি ডিরেক্টরের প্রস্তুত করা রিপোর্টে। রিজার্ভ ব্যাঙ্কের মতে এই প্রথমবারের জন্য সরকারি ভাবে মন্দা দেখা দিল দেশে। এবার এই রিপোর্টকে সামনে রেখেই মোদীকে ফের একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদীর জন্যই ডুবেছে দেশ
রাহুলের সাফ জবাব, "মোদীর জন্যই ডুবেছে দেশ। লকডাউনের বাস্তবায়ন থেকে করোনাকালে একাধিক নীতি প্রনোয়নের ক্ষেত্রে কেন্দ্র সরকারের খামখেয়ালীপনার কারণেই আজ ঐতিহাসিক আর্থিক মন্দার মুখোমুখি হয়েছে ভারত। যা এক সময় ভারতের অন্যতম প্রধান শক্তি ছিল তাই আজ মোদীর হাতে পড়ে দেশের দুর্বলতায় পরিণত হয়েছে।"

‘টেকনিকাল রিসেশনে’ চলে গিয়েছে ভারত
এদিকে আরবিআই-র পূর্বাভাস বলছে করোনাকালে পরপর দুই ত্রৈমাসিকে সংকুচিত হওয়ার পথে ভারতীয় অর্থনীতি। দেশজোড়া মন্দার জেরে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেও ভারতে জিডিপি সঙ্কোচনের মাত্রা ছাড়াতে পারে ৮.৬ শতাংশের গণ্ডি। আরবিআই-র মতে ইতিহাসে প্রথমবার টেকনিকাল রিসেশনে চলে গিয়েছে ভারত।

অর্থমন্ত্রীকে তোপ আম আদমি পার্টিরও
এদিকে এই রিপোর্ট সামনে আসার পর কংগ্রেসের পাশাপাশি কেন্দ্রে সরকারকে একহাত নিতে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিকেও। এমনকী জিডিপির পারাপতনকে সামনে রেখে অভাবনীয় কৃতিত্বের জন্য খোঁচা ভরা শুভেচ্ছাবার্তাও দেন অর্থমন্ত্রীকে। সরব হয়েছে অন্যান্য বিরোধী দলগুলিও।

কী বলছে বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ ?
এদিকে আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ-র পূর্বাভাস অনুয়ায়ী চলতি অর্থবর্ষের শেষে ভারতের ভোট জিডিপি সঙ্কোচনের পরিমাণ ছুঁতে পারে ১০ শতাংশের গন্ডি। যদিও অর্থ বিশ্লেষক সংস্থা মুডিজের মতে আগামী বছর মার্চের শেষে এই হার দাঁড়াবে ৮.৯ শতাংশ। কিন্তু করোনাকালে মানুষের আয় ও ব্যায়ের পরিমাণের যেভাবে তলানিতে এসে ঠেকেছে তাতে নতুন আশঙ্কা করতে দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের অর্থনীতিবিদদের।












Click it and Unblock the Notifications