করোনা মহামারিতে বন্ধ দেশের ৪০ শতাংশ রেস্তোরাঁ, অধিকাংশ খোলা কলকাতায়, রিপোর্ট জোমাট্যোর
করোনা মহামারিতে বন্ধ দেশের ৪০ শতাংশ রেস্তোরাঁ, অধিকাংশ খোলা কলকাতায়, রিপোর্ট জোমাট্যোর
করোনা ভাইরাস আবহে দেশে লকডাউন জারি হওয়ার কারণে সব রেস্তোরাঁই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আনলক পর্যায়ে আসার পরও রেস্তোরাঁগুলি পুনরায় আর খোলার সাহস সেভাবে পাচ্ছে না। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো এক সমীক্ষায় দেখেছে যে ভারতের কমপক্ষে ৪০ শতাংশ ডাইন–আউট রেস্তোরাঁ এখনও খোলেনি এবং সেগুলি মহামারি শেষে খুলবে বলে জানা গিয়েছে।

১৭ শতাংশ রেস্তোরাঁ খোলা
জোম্যাটো তাদের রিপোর্টে জানিয়েছে যে দেশজুড়ে প্রায় ১০ শতাংশ ডাইন-আউট রেস্তোরাঁ এখনও বন্ধ রয়েছে, যদিও ৩০ শতাংশ একেবারেই না খোলার ঝুঁকিতে রয়েছে, এমনকি যদি পরবর্তী পর্যায়ে মহামারি পরিস্থিতি উন্নত রিপোর্ট অনুযায়ী দেশের মাত্র ১৭ শতাংশ রেস্তোরাঁ খোলা রয়েছে এবং বাকি ৮৩ শতাংশের মধ্যে ১০ শতাংশ বন্ধ এবং ৩০ শতাংশের ব্যবসা একেবারে ঝুঁকির মুখে। রিপোর্টে বলা হয়েছে, ‘৮৩ শতাংশ রেস্তোরাঁ যেখানে ব্যবসার জন্য খোলা হয়নি, তার মধ্যে ১০ শতাংশ রেস্তোরাঁ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত ৩০ শতাংশ রেস্তোরাঁ এখনই খোলার চিন্তাভাবনা করছে না। বাকি ৪৩ শতাংশ, যেটা এখন হয়ত বন্ধ থাকলেও, পরে পরিস্থিতির উন্নতি হলে তা খোলা হবে।'

রেস্তোরাঁ ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত
এটা উল্লেখযোগ্য যে ডাইন-আউট রেস্তোরাঁ সহ আতিথেয়তা ক্ষেত্র এই মহামারি ও পরবর্তী লকডাউনের জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৫ মে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে জোম্যাটোতে প্রায় ২০ কোটি অর্ডার এসেছিল এবং যার মধ্যে এই ফুড অ্যাপ ৭ কোটির অর্ডার পূর্ণ করতে পেরেছে।

অধিকাংশ রেস্তোরাঁ ডেলিভারি করছে
রিপোর্টে এটা জোর দিয়ে বলা হয়েছে যে করোনা ভাইরাস মহামারির জেরে খাওয়ার জায়গাগুলি ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। নিজেদের ব্যবসা জীবিত রাখার জন্য অধিকাংশ রেস্তোরাঁ ডেলিভারি বিকল্পকে বেছে নিয়েছে। জোমাট্যো জানিয়েছে যে দেশের ৭০ শতাংশ রেস্তোরাঁ ডেলিভারি দিচ্ছে। এর মধ্যে প্রায় পাঁচ শতাংশ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে ডেলিভারি গ্রহণ করতে শুরু করে। একদিকে যখন অনলাইন ডেলিভারি অ্যাপগুলি আত্মবিশ্বাসের সঙ্গে আশা করছে যে আগামী দু-তিনমাসের মধ্যে তাদের ডেলিভারি অনেকটাই বাড়বে, অন্যদিকে রেস্তোরাঁগুলি শুধুমাত্র ডাইনিং অভিজ্ঞতার ওপরই দৃষ্টি নিবন্ধ করে রয়েছে যা মহামারি শেষ হওয়ার পরও স্থিতিশীল অবস্থায় আসবে কিনা তার নিশ্চয়তা নেই।

কলকাতায় ২৯ শতাংশ রেস্তোরাঁ খোলা
শহরে যেখানে কোভিড নিষেধাজ্ঞা অনেকাংশেই শিথিল হয়ে গিয়েছে, সেখানে কেবলমাত্র ১৭ শতাংশ রেস্তোরাঁই খুলেছে। কোভিড-১৯-এর পরবর্তী পর্যায়ে রেস্তোরাঁগুলিতে কতজন আসবে তা নিয়েও সন্দিহান রয়েছে রেস্তোরাঁ মালিকদের। রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় ২৯ শতাংশ রেস্তোরাঁ খোলা আছে এবং চেন্নাইতে মাত্র ৯ শতাংশ। বাকি রাজ্যগুলি ১২ থেকে ২০ শতাংশের মধ্যে রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications