আবার কমলো পেট্রোলিয়ামের দাম! এবার কত পয়সা জানেন

পরপর দুদিন পেট্রোলিয়ামের দাম কমলো। এবার লিটার প্রতি মাত্র ৭ পয়সা করে।

বুধবার কমেছিল প্রতি লিটারে ১ পয়সা। বৃহস্পতিবার পেট্রোলের দাম কমালো ৭ পয়সা, ডিজেল ৫ পয়সা। টানা ১৬ দিন বাড়তে বাড়তে, অবশেষে পরপর দুটো এমনদিন গেল, যেদিনগুলিতে পেট্রোপন্যের দাম না বেড়ে অতি সামান্য হলেও কমলো। কিন্তু গত একমাসে যেভাবে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে পেট্রোপন্যের, সেই তুলনায় এই মূল্যহ্রাস চোখেই পড়ছে না।

আবার কমলো পেট্রোলিয়ামের দাম!

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। দেশের চার মেট্রো শহরে অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইতে এদিন সকাল থেকে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে যথাক্রমে ৭৮.৩৫ টাকা, ৮০.৯৮ টাকা, ৮৬.১৬ টাকা এবং ৮১.৩৫ টাকা। আর প্রতি লিটার ডিজেলের দাম দিল্লিতে ৬৯.২৫ টাকা, কলকাতায় ৭১.৮ টাকা, মুম্বইতে ৭৩.৭৩ টাকা এবং চেন্নাইতে ৭৩.১২ টাকা।

দুদিন ধরে সামান্য দাম কমলেও গত একমাসে সমানে ঊর্ধমুখী থেকেছে পেট্রোল-ডিজেলের দাম। গত একমাসে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে দিল্লিতে ৩.৭২ টাকা, কলকাতায় ৩.৬৬ টাকা, মুম্বইতে ৩.৬৮ টাকা এবং চেন্নাইতে ৩.৯২ টাকা। ওই একই সময়ে এই চার শহরে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩.৩২ টাকা, ৩.১৭ ৃটাকা, ৩.৫৩ টাকা ও ৩.৫৬ টাকা।

কর্ণাটকের বিধানসভা নির্বাচন চলাকালীন পেট্রোপন্যের দাম এক জায়গাতেই আটকে ছিল। রাজনৈতিক মহল থেকে ব্যবসায়ী মহল, সবার আশঙ্কা ছিল ভোট মিটলেই দাম বাড়বে। সেই আশঙ্কা সত্যি করে কর্ণাটক নির্বাচনের পর থেকেই চড়চড় করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। একটানা ১৬ দিন বেড়েছে। একসময় মনে করা হচ্ছিল খুব তাড়াতাড়ি লিটার প্রতি এই দাম ১০০ টাকাও ছাপিয়ে যাবে। শেষ পর্ষন্ত ৩০ মে তারিখে প্রথম দাম না বেড়ে কমে পেট্রোল-ডিজেলের দাম। তবে তা ছিল লিটার প্রতি মাত্র ১ পয়সা। কাজেই একে মূল্য হ্রাস বলা যায় না। আজও যে দাম কমলো তাও মাত্র ৭ পয়সা। অথচ বৃদ্ধির সময়ে কিন্তু একেক দিনে ২০ থেকে ৩০ পয়সা করে দাম বেড়েছিল।

দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক তেল বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকে দায়ী করে হয়েছে। বস্তুত প্রয়োজনের ৮০ শতাংশ জ্বালানি তেলই ভারতকে আমদানি করতে হয়। আমদানী খাতে এই তেল কিনতেই সবচেয়ে বেশি খরচ হয় দেশের। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় টাকার দাম পড়ে যাওয়া। এই বছর এখনও পর্যন্ত ডলারের নিরিখে টাকার দাম পড়েছে ৬ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+