ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন চালু করেছে মোদী সরকার! কংগ্রেসের কাছে তার কী অর্থ, জানালেন অমিত শাহ

কংগ্রেসের কাছে ওআরওপির অর্থ ওয়ান রাহুল, ওয়ান প্রিয়ঙ্কা। হিমাচল প্রদেশের দলের প্রচার সভা থেকে এমনই ভাষাতেই কটাক্ষ করলেন অমিত শাহ।

কংগ্রেসের কাছে ওআরওপির অর্থ ওয়ান রাহুল, ওয়ান প্রিয়ঙ্কা। হিমাচল প্রদেশের দলের প্রচার সভা থেকে এমনই ভাষাতেই কটাক্ষ করলেন অমিত শাহ।
সভায় অমিত শাহ বলেন, মোদী সরকার জাতীয় সুরক্ষাকে শুধু জোরদার করেনি, সেনাবাহিনীর জন্য একপদ এক পেনশন চালু করেছে। সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনাও দেন তিনি।

একপদ এক পেনশন নিয়ে কংগ্রেসকে আক্রমণ

একপদ এক পেনশন নিয়ে কংগ্রেসকে আক্রমণ

সমাবেশে অমিত শাহের অভিযোগ, বিগত কংগ্রেস সরকারগুলি একপদ এক পেনশনের কথা চিন্তাই করেনি। তাদের কাছে ওআরওপির অর্থ ওয়ান রাহুল, ওয়ান প্রিয়ঙ্কা। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার একবছরের মধ্যেই ওআরওপি নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছেন তিনি। উন্নয়নমূলক কাজ ছাড়াও, সরকার সব থেকে বড় কাজ করেছে জাতীয় সুরক্ষা নিয়ে। দাবি করেছেন অমিত শাহ।

অমিত শাহ দাবি করেন, সর্বত্রই কেবল একই স্লোগান মোদী মোদী। এটা শুধু স্লোগানই নয়, মানুষের আাশীর্বাদও বটে। গত পাঁচ বছর সময়ে সারা দেশে যথেষ্ট ভাল কাজ হয়েছে বলে দাবি করেন তিনি।

উন্নয়নমূলক কাজের বর্ণনা

উন্নয়নমূলক কাজের বর্ণনা

উন্নয়নমিূলক কাজের বর্ণনা দেন অমিত শাহ। আট কোটি বাড়ি টয়লেট পেয়েছে। গরিবদের জন্য ২.৫ কোটি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। ২.৩৫ কোটি মানুষ প্রথমবারের জন্য বাড়িতে বিদ্যুতের সংযোগ পেয়েছে বলে দাবি করেছেন তিনি। আয়ুষ্মান ভারত যোজনায় ৫০ কোটি মানুষ ৫ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য সুবিধা পেয়েছেন বলে দাবি করেছেন অমিত শাহ।

গরিবদের অবস্থা নিয়ে আক্রমণ

গরিবদের অবস্থা নিয়ে আক্রমণ

কংগ্রেসের দিকে আক্রমণ করে অমিত শাহ বলেন, কংগ্রেস সবসময় গরিবদের কথা বলে, কিন্তু গত ৫৫ বছরে গরিবদের অবস্থা কেমন প্রশ্ন করেন অমিত শাহ। আয়ুষ্মান ভারত প্রকল্পের সাফল্য দাবি করে অমিত শাহ বলেন, আগে এই গরিবরা চিকিৎসা পেত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+