কম খরচে শিশু স্বাস্থ্য উন্নতিতে ইউনিসেফের নতুন রেসিপিতে পনির রোল,উত্তপম

কম খরচে শিশু স্বাস্থ্য উন্নতিতে ইউনিসেফের নতুন রেসিপিতে পনির রোল,উত্তপম

শিশুদের স্বল্প ওজন, বয়স তুলনায় অত্যধিক স্থূলতা, ও রক্তাল্পতার মত সমস্যাগুলি মোকাবিলা করতে কেমন খাবার খাওয়া উচিৎ তা একটি বইয়ের মাধ্যমে বিশদে জানালো জাতিসংঘের আন্তর্জাতিক শিশু সমিতি বা ইউনিসেফ। ইউনিসেফের এই বইটিতে শিশুদের সুস্বাস্থ্যের উদ্দেশ্য কিছু পুষ্টিকর খাদ্যের তালিকাও দেওয়া হয়েছে। যেখানে সস্তায় পুষ্টিকর খাদ্য হিসাবে পনির, উত্তপম, ও বিভিন্ন প্রকারের ডালের উল্লেখ করা হয়েছে।

কম খরচে শিশু স্বাস্থ্য উন্নতিতে ইউনিসেফের নতুন রেসিপিতে পনির রোল,উত্তপম


২০১৬-১৭ সালে এর জাতীয় পুষ্টি জরিপের একটি তথ্য অনুযায়ী, দেশের ৫ বছরের কম বয়সী প্রায় ৩৫ শতাংশ শিশু শারীরিক ভাবে দুর্বল, ৩৩ শতাংশ শিশুর স্বল্প ওজন এবং প্রায় ১৭ শতাংশ শিশু স্বাস্থ্যে ক্ষয়ের শিকার। পাশাপাশি প্রায় ৪০ শতাংশ কিশোরী এবং ১৮ শতাংশ কিশোর রক্তাল্পতা এবং ১০ শতাংশ স্কুল পড়ুয়া ডায়াবেটিসের মত রোগে আক্রান্ত।

এই সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে ২৮ পাতার এই বইটিতে পুষ্টিকর খাদ্যের একটি তালিকার পাশাপাশি রাখা হয়েছে সেই খাদ্য সম্পর্কিত ব্যয়ের হিসেবও৷

স্বল্প ওজন সংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য ইউনিসেফের এই বইটিতে আলুর পরোটা, পনির কাঠি রোল, সাবুর কাটলেট জাতীয় খাবারের তালিকা প্রদান করা হয়েছে। বয়সের তুলনায় অত্যধিক স্থূলতা হ্রাসের জন্য অঙ্কুরিত ডাল, পোহা, উপমার মত খাবারের তালিকা দিয়েছেন বিশেষজ্ঞরা।

ক্যালোরি গণনা ছাড়াও বইটিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আয়রন, ভিটামিন সি, ক্যালসিয়াম জাতীয় উপাদান গুলির সম্পর্কে বিশদ রেসিপি রয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের প্রধান হেনরিটা এইচ ফোর। তিনি আরও বলেছেন, "এই বইটির প্রধান উদ্দেশ্য শিশুদের পুষ্টিকর ও সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা, যা অল্প ব্যয়েও সম্ভব।" পাশাপাশি শিশু সুরক্ষা ও স্বাস্থ্যের উন্নতি সাধনের উদ্দেশ্যে এই বইটিকে আগামীতে স্কুলের পাঠ্যক্রমের সাথে যুক্ত করারও প্রস্তাব দিয়েছে ইউনিসেফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+