২০২৪ লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি বেঁধে এমাস থেকেই ঝড় তুলতে চলেছে বিজেপি! নাড্ডা কোন গেমপ্ল্যানে

২০২৪ লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি বেঁধে এমাস থেকেই ঝড় তুলতে চলেছে বিজেপি! নাড্ডা কোন গেমপ্ল্যানে

বাংলা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই পারদ চড়েছে বিজেপির অন্দরে। পার্টি হাইকমান্ড মূলত পাখির চোখ করে মমতা গড়ে টার্গেটে রেখেছে। ২০২১ এ বাংলা সহ চার রাজ্যের বিধানসভা ভোট ছাড়াও এবার বিজেপি নজর রাখতে শুরু করে দিয়েছে ২০২৪ লোকসভা ভোটের দিকে। কীভাবে কোন ঘুঁটি নাড্ডা শিবির সাজাচ্ছে দেখা যাক।

যা এখনও অনেকে ভাবেনি, বিজেপি তা ভেবেছে

যা এখনও অনেকে ভাবেনি, বিজেপি তা ভেবেছে

সময়ের থেকে এগিয়ে গিয়ে বিজেপি নিজের গেমপ্ল্যানে ২০২৪ লোকসভা নির্বাচনকে টার্গেটে রেখে এগোচ্ছে। জানা যাচ্ছে সেই লক্ষ্যে এই মাস থেকেই বড়সড় পদক্ষেপের পথে বিজেপির সভাপতি জেপি নাড্ডা। এমাসেই ২০২৪ লোকসভা ভোটের গোটা পরিকল্পনার প্রস্তুতি নিয়ে কার্যত ঝড় তুলতে চলেছে বিজেপি।

বিধানসভার ভোট দামামার মাঝেই লোকসভা টার্গেট!

বিধানসভার ভোট দামামার মাঝেই লোকসভা টার্গেট!

সামনেই চার রাজ্যের ২০২১ বিধানসভা ভোট। তারপর ২০২২ সালে রয়েছে গোবলয়ের হাইভোল্টেজ উত্তরপ্রদেশ বিধানসভা ভোট। তবে তার মাঝেই বিজেপির সর্বভারতীয় সভাপতি ২০২৪ বিধানসভা ভোটকে ঘিরে ডিসেম্বর থেকেই সভা করতে শুরু করছেন।

 ১২০ টি সভা ও নাড্ডা

১২০ টি সভা ও নাড্ডা

প্রসঙ্গত, ডিসেম্বরের ৫ তারিখ থেকে গোটা দেশে জনসভার কাজ শুরু করবেন নাড্ডা। মোট ১২০ টি সভায় তিনি যোগ দিতে চলেছেন বলে খবর। আর এ সবই ২০২৪ ব লোকসভা ভোটকে নজরে রেখে শুরু হচ্ছে। এই ১২০ টি সভার জন্য দেশের সমস্ত রাজ্যে সফর করবেন নাড্ডা। সেখানে প্রতিটি সাংসদের সঙ্গে বসে তিনি আগামী র নীতি নির্ধারণ করবেন বলে খবর।

বুথস্তরে বিজেপির কাজ শুরু!

বুথস্তরে বিজেপির কাজ শুরু!

যেখানে বাকি বহু আঞ্চলিক দল এখনও কিছু রাজ্যের বিধানসভা ভোট নিয়ে নাজেহাল, সেখানে বিজেপি সর্বভারতীয় দল হওয়ার সুবিধা লুঠে নিচ্ছে ! জেপি নাড্ডা তার বিভিন্ন রাজ্য সফরে গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিচুপস্তরের দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠকে বসবেন বলে খবর।

বাংলায় আলাদা ফোকাস!

বাংলায় আলাদা ফোকাস!

প্রসঙ্গত, বিধানসভায় গড় দখলের লক্ষ্যে জেপি নাড্ডা বাংলাতেও আসবেন। পশ্চিমবঙ্গ, সহ বাকি ৩ রাজ্যে বিজেপি বিধানসভা নিয়ে কতটা প্রস্তুত তাএ খতিয়ে দেখতে চলেছেন তিনি। সঙ্গে লোকসভার জন্য জমি শক্ত করার কাজও রয়েছে তাঁর অ্যাজেন্ডায়।

বিজেপি শাসিত রাজ্যে অন্য স্ট্র্যাটেজি

বিজেপি শাসিত রাজ্যে অন্য স্ট্র্যাটেজি

এদিকে, বিজেপি শাসিত রাজ্যে জেপি নাড্ডা সরকাররের কাজের খতিয়ান নেবেন। সেখানে কী কী কাজ বিজেপি সরকার করেছে, তা দেখে সেই অনুযায়ী প্রচার নীতি তারি করতে চলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+