গড়ে মাত্র ২০ পয়সার বিনিময়ে বিকিয়ে গিয়েছে ১ কোটি ভারতীয়র ব্যাঙ্কের গোপন তথ্য
গড়ে মাত্র ১০-২০ পয়সার বিনিময়ে এক কোটি ভারতীয় গোপন ব্যাঙ্ক তথ্য বিক্রি হয়ে গিয়েছে। পুলিশি তদন্তে এই তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে।
নয়াদিল্লি, ১৪ এপ্রিল : গড়ে মাত্র ১০-২০ পয়সার বিনিময়ে এক কোটি ভারতীয় গোপন ব্যাঙ্ক তথ্য বিক্রি হয়ে গিয়েছে। পুলিশি তদন্তে এই তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে।
দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে ১ লক্ষ ৪৬ হাজার টাকা খোয়া যায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এই চক্রের খোঁজ পায়। জানতে পারে ব্যাঙ্কের কর্মী, কল সেন্টার, দায়িত্বপ্রাপ্ত সংস্থার থেকে গ্রাহকদের তথ্য নিয়ে তা বিক্রি করে দেওয়া হতো।

দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার রোমিল বানিয়া জানিয়েছেন, এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করে এমন ১ কোটি গ্রাহকের তথ্য হাতে পেয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এর মধ্যে রয়েছে কার্ড নম্বর, কার্ড হোল্ডারের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য। সবমিলিয়ে মোট ২০ জিবি ডেটা উদ্ধার হয়েছে। এর মধ্যে বেশিরভাগই হলেন সিনিয়র সিটিজেন।
ধৃত পুরান গুপ্তা পাণ্ডব নগরের বাসিন্দা। সে জানিয়েছে, ১০-২০ হাজার টাকার বিনিময়ে একসঙ্গে ৫০ হাজার জনের তথ্য তারা কিনে নিত। তারপর ফোন করে গ্রাহকের বিশ্বাস অর্জন করে সিভিভি নম্বর, ওটিপি জেনে নিত। তারপর তা দিয়ে টাকা তুলে নিত। এভাবেই গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications