Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের মুম্বইয়ে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ, আহত ৩৬, নিহত ৬

ফের একবার মুম্বইয়ে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ। ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। সিএসটি রেল স্টেশনের কাছে ফুট ওভারব্রিজে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

ফের একবার মুম্বইয়ে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ। ঘটনায় অনেকের ৩৬ জন আহত হওয়ার খবর সামনে আসছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সিএসটি রেল স্টেশনের কাছে ফুট ওভারব্রিজে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশ রেল ও বৃহন্মুম্বই পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে।

ফের মুম্বইয়ে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ, অনেক আহত হওয়ার আশঙ্কা

এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ টাইমস অব ইন্ডিয়া বিল্ডিং ও অঞ্জুমান ইসলাম কলেজের সামনে ঘটনাটি ঘটে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়। মুম্বই পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৬ জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। ৬ জন মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন।

আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ মানুষেরই মাথায় আঘাত লেগেছে। সকলের চিকিতসা চলছে।

ব্রিজের তলায় ১০-১২ জনের চাপা পড়ার আশঙ্কা ছিল। বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য়ে নামে। কয়েক ঘণ্টার চেষ্টায় সকলকে বের করা গিয়েছে। তবে শহরের মাঝে এমন ব্যস্ত জায়গায় দুর্ঘটনা হওয়ায় সকলেই আতঙ্কিত হয়ে রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+