মহারাষ্ট্রে ফুট ওভার ব্রিজ ভেঙে বিপত্তি, দুর্ঘটনায় জখম একাধিক

মহারাষ্ট্রে ফুট ওভার ব্রিজ ভেঙে বিপত্তি, দুর্ঘটনায় জখম একাধিক

মহারাষ্ট্রের বালহর্ষ রেলস্টেশনে আচমাই ভেঙে পড়ে ফুট ব্রিজের একটি অংশ। বিকেল ৫টা নাগাদ প্ল্যাটফর্ম ১ থেকে ২ নম্বরে যাওয়ার ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় জখম হয়েছেন ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুটব্রিজে বেশি ভিড় না থাকলেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 দুর্ঘটনায় জখম একাধিক

পুেন যাওয়ার ট্রেন ধরতে যাত্রীরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন। আচমকাই ফুট ওভার ব্রিজের ঢালাইয়ের একটা অংশ ভেঙে পড়ে। ২০ ফুট উচ্চতা থেকে যাত্রীরা রেল লাইনের উপর পড়ে যান। সৌভাগ্য বশত সেই লাইন িদয়ে কোনও ট্রেন চলাচল করছিল না। নইলে আরও বড় বিপদ ঘটত। অনেকের প্রাণহানিও হতে পারত।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে রেলের পক্ষ থেকে গুরুতর আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং অল্প আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। রেলের সিপিআরও জািনয়েছেন আহতদের সবরকম চিকিৎসাবর ব্যবস্থা করা হয়েছে। তাঁরা যাতে সবচেয়ে ভাল চিকিৎসা পান সেদিকে নজর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই গুজরাতের মোরবিতে ব্রিজ ভেঙে মর্মান্তির দুর্ঘটনা ঘটেছে। তাতে কমপক্ষে ১৬২ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এই নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। গুজরাতে ভোটের আগে মোরবি ব্রিজের দুর্ঘটনায় চাপে রয়েছে গুজরাত সরকার। এই দুর্ঘটনায় পর সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করেছে। মোরবি দুর্ঘটনায় রাজ্য সরকারের একাধিক গাফিলতি প্রকাশ্যে এসেছে। কেবল ব্রিজ সংস্কারে দক্ষ নয় এমন সংস্থাকে ব্রিজ মেরামতির বরাদ দেওয়া হয়েছিল। মোরবি পুরসভা কোনও রকম টেন্ডার না ডেকেই সেই বরাত দিয়েছিল। এমনকী ব্রিজ তৈরির পর সেটার সেফটি চেক না করিয়েই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ৫০ জনের ভার বহনে সক্ষম ব্রিজটিতে ৫০০ জন চড়েছিল। যার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মেরামতকারী সংস্থার ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+