অন্য কারণে লালুর সাজা ঘোষণা পিছিয়ে হল বৃহস্পতিবার

লালুপ্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন বিশেষ আদালতে সাজা ঘোষণা করার কথা ছিল। তবে আইনজীবী ভিন্দেশওয়ারী প্রসাদের মৃত্যুর ফলে সাজা ঘোষণা একদিন পিছিয়ে দেওয়া হল।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন বিশেষ আদালতে সাজা ঘোষণা করার কথা ছিল। তবে আইনজীবী ভিন্দেশওয়ারী প্রসাদের মৃত্যুর ফলে সাজা ঘোষণা একদিন পিছিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার এই ঘটনায় সাজা ঘোষণা করা হবে।

অন্য কারণে লালুর সাজা ঘোষণা পিছিয়ে হল বৃহস্পতিবার

এই ঘটনায় লালু সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ৮৯.২৭ লক্ষ টাকা ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে তছরুপ করে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

অন্য কারণে লালুর সাজা ঘোষণা পিছিয়ে হল বৃহস্পতিবার

অন্য কারণে লালুর সাজা ঘোষণা পিছিয়ে হল বৃহস্পতিবার

গতবছরের ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত লালু সহ বাকীদের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী বলে ঘোষণা করে জেলে পাঠায়। এই মামলায় যাতে সত্তরোর্ধ্ব লালুপ্রসাদকে ন্যূনতম সাজা ঘোষণা করা হয় সেজন্য আদালতের কাছে প্রার্থনা করা হবে বলে তার আইনজীবী জানান।

আইনজ্ঞের মতে লালুকে তিন থেকে সাতবছরের মধ্যে সাজা শোনানো হবে। তিন বছরের সাজা হলে সঙ্গে সঙ্গেই জামিনের আবেদন করে ছাড়া পেতে পারেন লালু।

এই মুহূর্তে লালুকে রাঁচির বীরসা-মুণ্ডা সংশোধনাগারের রাখা হয়েছে। জেলযাত্রার পরও কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনেছেন লালু। এই মামলা ছাড়াও পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে আরও তিনটি মামলায় ট্রায়াল চলছে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+