তেজস এক্সপ্রেসে 'ফুড পয়জনিং'-এ অসুস্থ ২০ জন, এই পদক্ষেপ নিল রেল

গোয়া থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ ২০ জন যাত্রী।

গোয়া থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ ২০ জন যাত্রী। অসুস্থ যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের খাবার খাওয়ার পরই কয়েকজন যাত্রী অসুস্থতা বোধ করতে শুরু করেন। তারপরই দেখা যায় ২০ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, ঘটনার কথা সামনে আসতেই সাময়িকভাবে বরখাস্ত করা হল আইআরসিটিসি -র আধিকারিক ও ক্যাটারিং ম্যানেজারকে।

দেশের দ্রুততম এই ট্রেনের খাবারে 'ফুড পয়জনিং', অসুস্থ ২০ জন

এর আগে, যাত্রীদের অসুস্থতার জেরে মহারাষ্ট্রের কঙ্কণ এলাার চিপুলনে ট্রেন দাঁড়িয়ে যায়। তখনই অসুস্থ যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত ওই যাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তেজসের ৩০০ জন যাত্রীকে ব্রেকফাস্ট পরিবেশনের পরই , অনেকে অসুস্থ হতে শুরু করেন বলে খবর।

এরপর , ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয় রেলের তরফে। জানানো হয়েছে, কী থেকে এই ফুড পয়জনিং -এর মতো ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। জানানো হয়েছে যদিন এ নিয়ে তদন্ত হবে, ততদিন ওই দুই রেলকর্মী বরখাস্ত থাকবেন সাময়িকভাবে। এছাড়াও রেলের তরফে অসুস্থ যাত্রীরা যাতে চিকিৎসা পান , তারও দেখাশোনা করা হয় বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+