জোম্যাটোতে ছাঁটাইয়ের মেঘ, কাজ হারাতে বসেছেন ৫৪১ জন কর্মী
দেশের অন্যতম বড় ফুড ডেলিভারি চেন জোম্যাটোতেও ছাঁটাইয়ের মেঘ। প্রায় ৫৪১ জন কর্মীর কাজ যেতে বসেছে। আধুনিকীকরণের কারণেই এই কর্মী ছাঁটাওইয়ের সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
দেশের অন্যতম বড় ফুড ডেলিভারি চেন জোম্যাটোতেও ছাঁটাইয়ের মেঘ। প্রায় ৫৪১ জন কর্মীর কাজ যেতে বসেছে। আধুনিকীকরণের কারণেই এই কর্মী ছাঁটাওইয়ের সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে। একাধিক ক্ষেত্রে পরিষেবা সংক্রিয় প্রযুক্তির মাধ্যমে করার উদ্যোগ নিয়েছে এই সংস্থা। যার জেরেই এই কোপ বলে মনে করা হচ্ছে।

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তটি দুঃখজনক বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ছাঁটাই হওয়া কর্মীদের ২ মাসের আগাম বেতন এবং ২০২০ সাল পর্যন্ত স্বাস্থ্য বিমার কভারেজ দেওয়া হবে বলে জোম্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও তাঁরা যাতে একাধিক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিভাগে আধুনিকীকরণ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রেও ধাপে ধাপে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে।
শুধু আধুনিকীকরণেই কারণেই এই ছাঁটাই কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। এই নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। কয়েকদিন আগেও জ্যোম্যাটোর ডেলিভারি বয়রা বিক্ষোভ দেখিয়েছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিকে দেশের আর্থিক মন্দার জেরে একাধিক সংস্থায় ছাঁটাইয়ের কোপ পড়েছে।












Click it and Unblock the Notifications