Santa Claus Costume: সান্তার সাজে আপত্তি! ফুড ডেলিভারি এজেন্টের পোশাক খোলাল হিন্দুত্ববাদী সংগঠন
Santa Claus Costume: বড়দিনে অভিনব ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ইন্দোরের রাস্তায় ফুড ডেলিভারি এজেন্টকে দাঁড় করিয়ে খোলানো হলো সান্তা ক্লজের পোশাক।
যদিও ওই যুবককে কোনওরকমভাবে শারীরিক হেনস্থা করা হয়নি। পোশাক খোলার পর দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান।

বড়দিনে ছোট থেকে বড় অনেকেই সান্তা ক্লজের পোশাক পরে সেজে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। কয়েকজন তাঁকে বাধ্য করছেন সান্তা ক্লজের পোশাক খুলে রাখতে।
ফুড ডেলিভারি এজেন্টকে জিজ্ঞাসা করা হয়, শ্রী রামচন্দ্রের পোশাকে সুসজ্জিত হয়ে তিনি মানুষের বাড়িতে যান কিনা। তার উত্তরে ওই যুবক বলেন, সেটা যান না। তবে যে সংস্থার হয়ে তিনি কাজ করেন তাদের তরফেই বলা হয়েছিল ক্রিসমাসে এই পোশাক পরতে।
A Dark Day for Religious Harmony in India
— Mohd Shadab Khan (@VoxShadabKhan) December 25, 2024
In Indore, Madhya Pradesh, a gesture of goodwill on Christmas turned into a shameful display of intolerance.
—————————————@Zomato delivery agents, dressed as Santa Claus to spread festive joy, were stopped by members of the "Hindu… pic.twitter.com/mHBB1twvH8
হিন্দু জাগরণ মঞ্চের জেলা কনভেনর সুমিত হার্দিয়া তখন ওই যুবককে বলেন, যে এলাকায় তিনি খাবার দিতে আসেন সেটা হিন্দু অধ্যুষিত। সেখানে সান্তা ক্লজের পোশাক পরার কী প্রয়োজনীয়তা রয়েছে? কেন হিন্দু বাদে অন্য সম্প্রদায়ের উৎসবের সময় নানাবিধ সাজসজ্জার পথে হাঁটতে হয় কেন?
এই ঘটনার প্রেক্ষিতে সুমিত বলেন, ইন্দোর ও ভারতে হিন্দুদের সংখ্যাধিক্য। ফলে কেন ডেলিভারি এজেন্টদের সান্তা ক্লজের পোশাক পরে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে? হনুমান জয়ন্তী, রামনবমী, দিওয়ালির মতো হিন্দুদের উৎসবের সময় তাঁরা কি গেরুয়া পরে আসেন?
সুমিতের আরও দাবি, ধর্ম পরিবর্তন করানোর লক্ষ্যেই এই ধরনের পোশাক পরে মানুষকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। ডেলিভারি এজেন্টদের এমন পোশাক পরানোর পিছনে সংশ্লিষ্ট সংস্থার কর্তাদের উদ্দেশ্যই বা কী? এমন প্রশ্নও তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনটি।












Click it and Unblock the Notifications