‌করোনা ভাইরাস থেকে সাবধান থাকতে অবশ্যই মেনে চলুন এই সহজ নিয়মগুলি

‌করোনা ভাইরাস থেকে সাবধান থাকতে মেনে চলুন এই নিয়মগুলি

বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়েছে। এই সংক্রামক রোগে মৃত্যু হয়েছে বহু মানুষের। বুধবার ভারতে আরও ছ’‌জনের দেহে নতুন করে করোনার লক্ষণ দেখা গিয়েছে। এই মারণ রোগ করোনা ভাইরাসে কি করতে হবে আর কি করতে হবে না অনেকেই সঠিকভাবে জানেন না। যার ফলে ভুয়ো খবরে পা দিয়ে বিপথে চালিত হচ্ছেন। তাই করোনা ভাইরাস নিয়ে কি করা উচিত ও অনুচিত সরকারের পক্ষ থেকে তা জারি করা হয়েছে, আসুন জেনে নিই।

কি করবেন

কি করবেন

  • নাক ও মুখ ঢেকে রাখুন রুমাল, ফেলে দেওয়া যায় এমন টিস্যু বা মাস্ক দিয়ে।
  • জনসমাগম হয়েছে এমন জায়গা এড়িয়ে চলুন।
  • যাদের জ্বর, সর্দি-কাশি হয়েছে তাদের বাড়িতে রেখে দিন।
  • কারোর জ্বর হলে তার সঙ্গে বাড়িতে একহাতের বেশি দুরত্ব বজায় রেখে থাকুন।
  • পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।
  • পর্যাপ্ত পরিমাণে জল বা ফলের রস ও পুষ্টিকর খাবার খান।
  • কারোর করোনা ভাইরাসের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
কি করবেন না

কি করবেন না

  • কাশি বা হাঁচির পর হাত না ধুয়ে চোখ, নাক বা মুখে হাত দেবেন না।
  • শুভেচ্ছা বিনিময়ের সময় আলিঙ্গন, করমর্দন বা চুম্বন থেকে দূরে থাকুন।
  • জন বহুল জায়গায় থুতু ফেলবেন না।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।
  • খোলা জায়গায় ব্যবহৃত ন্যাপকিন বা টিস্যু ফেলবেন না।
  • গণ ব্যবহৃত দরজা, রেলিং বা গেট স্পর্শ না করাই ভালো।
ভুয়ো খবর থেকে দূরে থাকুন

ভুয়ো খবর থেকে দূরে থাকুন

করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সতর্কতামূলক বিধি-নিষেধের পাশাপাশি কিছু ভুল খবরও উড়ে বেড়াচ্ছে। অনেকেই সেই খবরের ওপর বিশ্বাস করে সেই সব পদক্ষেপ নিয়ে ফেলছেন। তাই করোনা ভাইরাস নিয়ে কোনও খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানে আসলে তা প্রথমে যাচাই করে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+