দিল্লিতে কুয়াশার জেরে দেরিতে চলছে ১০০টি ট্রেন, বিলম্বিত ৭৫০টিরও বেশি উড়ান
দিল্লির খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিমানবন্দরে ঘন কুয়াশা ও রানওয়েতে দৃশ্যমানতা কম হওয়ার কারণে গতকাল মধ্যরাত পর্যন্ত ৪৬টি বিমানের অভিমুখ ঘোরানো হয়েছে। এছাড়া মোট ৭৬০টি উড়ানের সময় ও অবতরণে পরিবর্তন আনা হয়েছে। এর জেরে মোট ১৯টি উড়ান বাতিলও করতে হয়েছে কতৃপক্ষকে।

এদিকে দিল্লিতে জাঁকিয়ে শীত পড়েছে। এর জেরে একদিকে কুয়াশা। অন্যদিকে বায়ুদূষণ। দিল্লির বাতাসের গুণগত মানের সূচক নামল 'বিপজ্জনক পরিস্থিতি' বিভাগে। এমনকী, দিল্লির নির্দিষ্ট কিছু জায়গায় ঘন কুয়াশাও লক্ষ্য করা গিয়েছে। দিল্লার পালামে আজ সকালে জৃশমাণ্যতা ৩০০ মিটারেরও কম ছিল। আর কুয়াশার জেরে ১০০টির মতো ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শীতের পরিমাণ আরও বাড়তে পারে। বাড়বে দূষণও৷ দিল্লি সহ উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, পঞ্জাব, বিহার, অসম ও মেঘালয়ের বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন। আবার, রাজস্থান, পঞ্জাব ও চন্ডীগড়ের বেশ কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কুয়াশা দেখা গেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী দিল্লির বাতাসের মাণ ৪৩০।












Click it and Unblock the Notifications