'চারা ঘোটালা'-য় কত বছরের জেল হবে লালুর, আজ সিদ্ধান্ত আদালতের
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল আদালত। বুধবার বিশেষ আদালত সাজা ঘোষণা করতে চলেছে।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন বিশেষ আদালত সাজা ঘোষণা করতে চলেছে। এই ঘটনায় লালু সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ৮৯.২৭ লক্ষ টাকা ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে তছরুপ করে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

গতবছরের ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত লালু সহ বাকীদের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী বলে ঘোষণা করে জেলে পাঠায়। এই মামলায় যাতে সত্তরোর্ধ্ব লালুপ্রসাদকে ন্যূনতম সাজা ঘোষণা করা হয় সেজন্য আদালতের কাছে প্রার্থনা করা হবে বলে তার আইনজীবী জানিয়েছেন।
আইনজ্ঞের মতে লালুকে তিন থেকে সাতবছরের মধ্যে সাজা শোনানো হবে। তিন বছরের সাজা হলে সঙ্গে সঙ্গেই জামিনের আবেদন করে ছাড়া পেতে পারেন লালু।
এই মুহূর্তে লালুকে রাঁচির বীরসা-মুণ্ডা সংশোধনাগারের রাখা হয়েছে। জেলযাত্রার পরও কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনেছেন লালু। এই মামলা ছাড়াও পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে আরও তিনটি মামলায় ট্রায়াল চলছে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications