পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাড়ে তিন বছরের সাজা লালুপ্রসাদ যাদবের
২২ বছর আগের কেলেঙ্কারি মামলায় সাড়ে তিন বছরের সাজা হল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের। বাকীদেরও সাজা শুনিয়েছে আদালত। লালুকে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস বেশি সাজা খাটতে হবে।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদব-সহ বাকীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করল রাঁচির বিশেষ সিবিআই আদালত। ২২ বছর আগের কেলেঙ্কারি মামলায় সাড়ে তিন বছরের সাজা হল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের। বাকীদেরও সাজা শুনিয়েছে আদালত। লালুকে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস বেশি সাজা খাটতে হবে। [আরও পড়ুন : দুই দশক পুরনো পশুখাদ্য মামলায় যে পথে হেঁটে লালুকে সাজা শোনাল আদালত]

পরপর তিনদিন সাজা শোনানো পিছিয়ে যাওয়ার পর অবশেষে সিবিআই আদালতের বিচারক শিবপাল সিং সাজা শোনান। তিনদিন আদালতে লালুকে হাজির করানো হলেও এদিন রাঁচির বীরসা-মুন্ডা সংশোধনাগার থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাজা শোনেন।
এর আগে সওয়াল জবাবের সময় লালুর তরফে আইনজীবী তার মক্কেলের শরীর ও বয়সের কথা মাথা রেখে সাজা কম করার আবেদন করেন। লালুও আদালতের কাছে ন্যূনতম সাজার আবেদন করেন।
গতবছরের ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত লালু সহ বাকীদের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী বলে ঘোষণা করে জেলে পাঠায়। এই মামলা ছাড়াও পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে আরও তিনটি মামলায় ট্রায়াল চলছে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু সহ মোট ১৫ জনের বিরুদ্ধে ৮৯.২৭ লক্ষ টাকা ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে তছরুপ করে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই প্রেক্ষিতেই দোষী সাব্যস্ত লালুকে এই সাজা শোনাল আদালত।












Click it and Unblock the Notifications