ফোকাসে ভারতের করোনা টিকা উৎপাদন! কোয়াড বৈঠকে মুখোমুখি মোদী-বাইডেন

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবারই প্রথমবারের জন্য অনলাইন বৈঠকে বসল কোয়াডভুক্ত দেশগুলি। সূত্রের খবর, এদিনের বৈঠকে ভারতকে করোনা ভ্যাকসিনের আঁতুরঘর বানাতেই মূলত একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। করোনা টিকা প্রদানে গোটা বিশ্বে যাতে ভারত মুখ্য ভূমিকা নিতে পারে সেই জন্য আর্থিক সাহায্যের বিষয়েও আলোচনা হতে পারে বলে খবর।

কোয়াড বৈঠকে মুখোমুখি মোদী-বাইডেন

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হলেন জো বাইডেন। এদিকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানদের ছাড়াও বৈঠকে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা। কোয়াড মূলত প্যাসিফিক অঞ্চলে তিনকে প্রতিহত করে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে গড়ে তোলা চার দেশের জোট।

এদিকে জানা গিয়েছে ভারতে করোনা রোধক টিকার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আর্থিক চুক্তি করা হতে পারে এই বৈঠকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভারতের এই ভ্যাকসিন উৎপাদনের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্যই জরুরি আর্থিক চুক্তি করতে পারে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। এর ফলে ভারতে করোনা টিকার উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। মার্কিন সংস্থা নোভ্যাভ্যাক্স এবং জনসন অ্যান্ড জনসনের হয়ে ভারতীয় সংস্থাদের করোনা টিকা প্রস্তুত করার লক্ষ্যে চুক্তিটি হতে পারে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, চিনের টিকা কূটনীতিকে প্রতিহত করতেই ভারতকে সাহায্য করবে বাকি দেশগুলি।

এছাড়াও বৈঠকে আঞ্চলিক শান্তি বজায় রাখা, বিশ্ব শান্তি বিষয়ক ইস্যু নিয়ে আলোচনা হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এই দেশগুলির মধ্যে আরও সমন্ময় বাড়ানোর লক্ষ্যেও আলোচনা হবে জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জল সুরক্ষা নিয়েও আলোচনা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+