কেন্দ্রীয় বাজেট ২০২০: আয়কর ছাড়ে কীকী পরিবর্তন নরেন্দ্র মোদী সরকারের

প্রতিবছরে বাজেটেই সাধারণ মানুষের চাহিদা থাকে আয়করে কর ছাড় কতটা বাড়ানো হল, সেই দিকে। এবার মোদী সরকার করছাড়ের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিল।

প্রতিবছরে বাজেটেই সাধারণ মানুষের চাহিদা থাকে আয়করে কর ছাড় কতটা বাড়ানো হল, সেই দিকে। এবার নরেন্দ্র মোদী সরকার করছাড়ের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিল। গত বছরেও আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছিল। তারপর ধাপে ধাপে কর আরোপ করা ছিল। এবার সেই ছাড় বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। তবে নতুন হারে আয়কর দিলে কোনও ছাড় মিলবে না, জানিয়েছেন অর্থমন্ত্রী।

৫ লক্ষ টাকা পর্যন্ত আয় পুরোপুরি কর মুক্ত

৫ লক্ষ টাকা পর্যন্ত আয় পুরোপুরি কর মুক্ত

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা অনুযায়ী, ২০২০-২১ সালের বাজেটে ৫ লক্ষ টাকা আয় পুরোপুরি কর মুক্ত করে দেওয়া হয়েছে।

৫-৭.৫ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ কর

৫-৭.৫ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ কর

৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বর্তমানে কর রয়েছে ২০ শতাংশ। যা কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৭.৫-১০ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ কর

৭.৫-১০ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ কর

৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বর্তমানে করের হার ২০ শতাংশ। যা কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

১০-১২.৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ কর

১০-১২.৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ কর

১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ কর ধার্য করা হয়েছে।

১২.৫-১৫ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ কর

১২.৫-১৫ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ কর

১২.৫-১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আগে ৩০ শতাংশ কর দিতে হত। এবার থেকে তা কমে হবে ২৫ শতাংশ। জানিয়েছেন অর্থমন্ত্রী।

১৫ লক্ষের ওপর কর ৩০ শতাংশ, আগের মতোই

১৫ লক্ষের ওপর কর ৩০ শতাংশ, আগের মতোই

১৫ লক্ষ টাকার ওপর আয়ে আগের মতোই ৩০ শতাংশ কর দিতে হবে।
এদিন বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, করদাতাদের হ্যারাস করা যাবে না। বিষয়টিকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসেবে দেখা হবে। আয়কর আইন আরও সহজ করার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী।

কর ছাড়ে শর্ত

কর ছাড়ে শর্ত

তবে এই কর ছাড়ে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। নতুন এই ট্যাক্সের স্ল্যাব তখনই প্রযুক্ত হবে, যখন যখন কেউ ছাড় নেবেন না। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুন ও পুরনো দুই উপায়েই কর ছাড় নিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+