রাজ্যের কাছে কেন্দ্রের পাওনা ১৮৪১ কোটি! সংসদে নির্মলার নিশানায় মমতার সরকার
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দাবি, কেন্দ্র তাদের বকেয়া মেটাচ্ছে না। সেই দাবির পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে দাবি করলেন, বাংলার সরকারের কাছেই কেন্দ্র পায় প্রায় ২ হাজার কোটি টাকা।
বাংলার মানুষ বারে বারে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে, কেন্দ্র রাজ্যের হাজার হাজার কোটি টাকা বয়েরা রেখেছে। যা নিয়ে রাজ্য কিংবা কেন্দ্র সরকারের মত এবং পাল্টা মত রয়েছে।
তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে দাবি করেছেন, বাংলার তৃণমূল সরকারের থেকে কেন্দ্রের পাওনা রয়েছে ১৮৪১ কোটি টাকা।

নির্মলার মুখে তৃণমূলের স্লোগান
২০১৯-এর শেষে এবং ২০২০-র শুরুতে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ক্যা ছি ছি স্লোগান দিয়েছিলেন। সংসদে সেই স্লোগান তুলে ধরে কেন্দ্রঈয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, তাদেরো ছিছি করা উচিত।

বারে বারে অনিয়ম, নেই শংসাপত্র
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুক্রবার বাংলার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি একশো দিনের কাজের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের টাকা আটকে রাখায় অভিযোগের জবাব দেন। নির্মলা সীতাপমন দাবি করেন, অনিয়ম অভিযোগ পাওয়ার পরেই টাকা আটকানো হয়েছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ বকেয়া জিএসটি নিয়েও নানা কথা বলছে। তবে জিএসটির দাবি নিয়ে চিঠি পাঠালেও, তার সঙ্গে যে এজির (অ্যাকাউন্ট্যান্ট জেনারেল) শংসাপত্র পাঠাতে হয়, তা তারা পাঠায়নি। ২০১৭ সাল থেকে সেই চিঠি পাঠানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বলেছেন, বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পে বারে বারে অনিয়মের অভিযোগ ওঠায়, রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। তারপরে রাজ্য সরকারকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছিল। গত বছরের শেষের দিকে সেই রিপোর্ট পাওয়ার পরে কেন্দ্র রাজ্য সরকারকে ৫৪৭৩ কোটি টাকা দিয়েছে। এছাড়াও রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম ও লোগো পরিবর্তনের পাশাপাশি সুবিধাভোগীদের তালিকায় নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত করে কেন্দ্রীয় দল। এক্ষেত্রেও রাজ্য সরকার অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের কাছে কেন্দ্রের পাওনা
তৃণমূলের নেতারা বারে বারে দাবি করছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বকেয়া হাজার হাজার কোটি টাকা আটকে রেখেছে। তার জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে জানান, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে রাজ্য সরকারের কাছে কেন্দ্র ১৮৪১ কোটি টাকা পায়।

তৃণমূলের জবাব
তবে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর করা মন্তব্যের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এজির শংসাপত্র ছাড়া জিএসটি নিয়ে দাবি, সম্পর্কে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কেন্দ্রের উচিত ভাল করে রেকর্ড খতিয়ে দেখা। তাঁর দাবি রাজ্য সরকার ২০১৭-১৮ সাল থেকে এজির দেওয়া শংসাপত্র দিয়ে আসছে। অন্যদিকে রাজ্যের কাছে কেন্দ্রের ১৮৪১ কোটি টাকা বকেয়া সম্পর্কে তিনি বলেন, কেন্দ্র আগে এক লক্ষ কোটি টাকা দিক। নির্বাচবনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনে টাকা বাকি প্রসঙ্গে তিনি বলেছেন, এই ব্যয় রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের কথা উচিত। এছাড়া কেন্দ্রের কাছে জিএসটির ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের কাছে ২৪০৯.৯৬ কোটি টাকা পাওয়া রয়েছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications