Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মৎস্য ক্ষেত্রে ২০ হাজার কোটির প্যাকেজের ঘেষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

প্রধানমন্ত্রী মোদীর ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের বিশদ বিবরণের তৃতীয় দফায় এদিন মূলত কৃষি ক্ষেত্রের উপর জোর দেওয়ার কথা জানিয়ে সাংবাদিক সম্মেলন শুরু করেছিলেন অর্থমন্ত্রী। এরপর একে একে মোট ১১টি বিষয়ে তিনি বক্তব্য পেশ করেন। কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প ও অর্থ বরাদ্দের ঘোষণার পাশাপাশি এদিন মাছ চাষের উপরও বেশ জোর দেন অর্থমন্ত্রী।

মৎস্য ক্ষেত্রে ২০ হাজার কোটির প্যাকেজ

মৎস্য ক্ষেত্রে ২০ হাজার কোটির প্যাকেজ

এদিন অর্থমন্ত্রী মৎস্য ক্ষেত্রে ২০ হাজার কোটির প্যাকেজের ঘেষণা করেন এদিন৷ নতুন মৎস্যবন্দর তৈরি করা হবে৷ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা খাতে এই অর্থ বরাদ্দ করা হবে। আশা করা হচ্ছে এর ফলে মৎস্য সংক্রান্ত রফতানির অঙ্ক বেড়ে ১ লক্ষ কোটি টাকা হবে। আগামী পাঁচ বছরে ৭০ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের আশাও ব্যক্ত করা হয় এদিন।

৫৫ লক্ষ কর্মসংস্থান

৫৫ লক্ষ কর্মসংস্থান

মৎস্যচাষ ও প্রক্রিয়াকরণে ৫৫ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এছাড়া এদিন মৎস্যজীবিদের বীমা করানো হবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে। কেন্দ্রের বরাদ্দ করা ২০ হাজার কোটির মধ্যে ১১ হাজার কোটি টাকা খরচ হবে সামুদ্রিক মৎস্য শিকার সেই সংক্রান্ত কাজে। বাকি ৯ হাজার কোটি খরচ হবে অন্তর্দেশীয় মৎস্য চাষে।

গবাদিপশু পালন ও ডেয়ারি শিল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা

গবাদিপশু পালন ও ডেয়ারি শিল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা

মাছ চাষের পাশাপাশি এদিন গবাদিপশু পালন ও ডেয়ারি শিল্পের জন্য ১৫ হাজার কোটি টাকার বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী। ১০০ শতাংশ গবাদি পশুর টিকাকরণ করানো ছাড়াও ডেয়ারি শিল্পে বেসরকারি বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে বলে এদিন জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কৃষিক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা

কৃষিক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা

এছাড়া কৃষিক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী। কৃষিক্ষেত্রের কাজকর্ম, শস্যমজুত সহ একাধিক ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য এই এক লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই বরাদ্দের কাজ সম্পূর্ণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+