গৃহনির্মাণ শিল্পকে চাঙ্গা করতে ১০,০০০ কোটি টাকার অনুদান ঘোষণা অর্থমন্ত্রীর

আজ একের পর এক আশার কথা শুনিয়ে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন দেশে উ‌ৎপাদন শিল্পে গতি এসেছে। রপ্তানি বাণিজ্যেও ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে।

আজ একের পর এক আশার কথা শুনিয়ে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন দেশে উ‌ৎপাদন শিল্পে গতি এসেছে। রপ্তানি বাণিজ্যেও ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে। ধুঁকতে থাকা নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে এবার সাশ্রয়ী গৃহনির্মাণ প্রকল্পে ১০,০০০ কোটি টাকা বিশেষ অনুদানের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

গৃহনির্মাণ শিল্পকে চাঙ্গা করতে ১০,০০০ কোটি টাকার অনুদান ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্য এবং স্বল্প মূল্যের আবাসন প্রকল্পগুলি এই তহবিল বা সরকারি সাহায্যের সুযোগ পাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যে প্রকল্পগুলি এখনও দেউলিয়া পর্যায়ে পৌঁছয়নি তারাও এই সুবিধা পাবে। পুঁজির অভাবে যে নির্মাণগুলি আটকে রয়েছে সেগুলি সম্পূর্ণ করার লক্ষ্যেই এই তহবিল বা আর্থিক সাহায্য ব্যবহার করা হবে। এছাড়াও সাশ্রয়ী গৃহনির্মাণ প্রকল্পে বাণিজ্যিক ঋণের নীতিও শিথিল করা হচ্ছে।

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থমন্ত্রীর আরও একটি পদক্ষেপ বলে জানানো হয়েছে। আজই তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রপ্তানি বাণিজ্যের হাল ফেরাতে বেশ কিছু নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে সেগুলি কার্যকর হয়ে যাবে। নানা কর পরিষেবার ব্যবস্থাপনার সরলীকরণ করার কথা বলেছেন তিনি।

দেশের ধুঁকতে থাকা অর্থনীতিতে সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়েছিল রপ্তানি বাণিজ্য এবং নির্মাণ শিল্পে। তাই প্রাথমিক পর্যায়ে এই দুটি ক্ষেত্রেই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। অন্যদিকে অটোমোবাইল ক্ষেত্র চাঙ্গা করতে জিএসটি পুনর্বিন্যাসের কথা জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+