নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা বারাণসীতে, মৃত ১২, আটকে অন্তত ৫০ জন

ফিরল পোস্তা ফ্লাইওভার দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। উত্তর প্রদেশের বারাণসীতে নির্মিয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১২ জনের

ফিরল পোস্তা ফ্লাইওভার দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। উত্তর প্রদেশের বারাণসীতে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১২ জনের। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ভগ্নস্তূপে আটকে রয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা বারাণসীতে, মৃত ১২, আটকে অন্তত ৫০ জন

বারাণসীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যাঁরা ভগ্নস্তূপে আটকে রয়েছেন তাঁদের বেশিরভাগ জনই শ্রমিক। তাঁরা ফ্লাইওভারের নির্মাণ কাজের কর্মী। এদিকে, ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব কুমার মৌর্য।

এদিন , মৃতদের পরিবারের জন্য় ৫ লাখ টাকা ও গুরুতর আহতদের পরিবারের জন্য ২ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সেখানে উদ্ধারকাজ আরও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন মন্ত্রী নীলকণ্ঠ তিওয়ারিও। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় আধিকারিক থেকে প্রশাসনিক কর্তারা। উল্লেখ্য,আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ায় তৎপরতা বাড়িয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+