আকাশে উড়ছে পাকিস্তানি বিমানের সদৃশ বেলুন, বড়সড় নাশকতার আশঙ্কায় আতঙ্ক কাশ্মীরে
আকাশে উড়ছে পাকিস্তানি বিমানের সদৃশ বেলুন, বড়সড় নাশকতার আশঙ্কায় আতঙ্ক কাশ্মীরে
ত বছরের শেষের দিকেও কাশ্মীরের আকাশে একটি সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখা যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় উপত্যকায়। ভারতীয় সীমান্তে নজরদারি চালাতেই পাকিস্তানের তরফে ওই ড্রোন পাঠানো হয়েছিল মনে করে সেনা। এমতাবস্থায় এবার পাকিস্তানি বিমান সদৃশ বেলুনকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়ালো কাশ্মীরে।

পিআইএ লেখা বেলুকে ঘিরে বাড়ছে চাপৌনতর
সূত্রের খবর, এদিন আচমকাই জম্মু কাশ্মীরের হীরানগর সেক্টরে সোতরা চক গ্রামের আকাশে সবুজ সাদা রংয়ের বিমানের মতো দেখতে একটি বেলুনকে উড়তে দেখা যায়। বেলুনটির গায়ে লেখা পিআইএ। এই পিআইএ-র পরো অর্থ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এছাড়াও প্লেনটির ডানায় পাকিস্তানের পতাকা আঁকা ছিল বলে জানা যাচ্ছে। বেলুটিকে দেখা মাত্রই তীব্র আতঙ্কের সঞ্চার হয় গ্রামবাসীদের মধ্যে। পাকিস্তান নতুন করে কোনও নাশকতার ছক কষছে কিনা সেই সম্ভাবনাও উঁকিঝুঁকি মারতে শুরু করে।

শুরু হয়েছে তদন্ত
এদিকে ভারত পাক সীমান্তে সর্বদাই তৎপর রয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানী জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় কড়া পাহাড়ায় রয়েছে ভারতীয় জওয়ানরা। কিন্তু তার মাঝেও কিভাবে এই বেলুন প্রবেশ করল ভারতীয় সীমান্তে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। স্থানীয়ারই সর্বপ্রথম এই বেলুন দেখতে পান বলে জানা যাচ্ছে। পরে তারা পুলিশে খবর দিলে রাজবাগ থানার পুলিশ সেখানে পৌঁছায়। তারপরেই আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা হয় এই বিশালাকার বেলুনটিকে।

সংঘর্ষের গুপ্ত ইঙ্গিত দিচ্ছ্ পাকিস্তান ?
এই বেলুনের মাধ্যমে কোন আগাম সংঘর্ষের গুপ্ত ইঙ্গিত লুকিয়ে রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোন জায়গা থেকে বেলুটিকে ওড়ানো হয়েছে, কারই বা উড়িয়েছে সেই বিষয়ে বিশেষ কোনও তথ্য জানা যায়নি। অনেকেই ধারণা মানুষের মধ্যে ভয় ধরাতে কেউ মশকরা করে খাকতেও পারেন। সেই উদ্দেশ্যেও ওড়ানো হতে পারে এই বেলুন।

কাশ্মীরের কেরন সেক্টরেও হানা দিয়েছিল পাক আর্মির কোয়াডকপ্টার
তবে একাধিক যুক্তি সামনে এলেও আদপে ঠিক কী কারনে এই বেলুন ওড়ানো হয়েছিল সেই বিষয়ে সঠিক কোনও তথ্য এখনও সামনে আসেনি। এদিকে কিছুদিন আগেই আবার পাক আর্মির কোয়াডকপ্টার গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা। কাশ্মীরের কেরন সেক্টরের কাছে ঘটেছিল সেই ঘটনা। পাকিস্তানের ওই কোয়াডকপ্টারটি ছিল আদপে চিনের তৈরি। তবে সেটি কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়েছিল তা আজও পরিষ্কার নয়। এমতাবস্থায় এবার নয়া বেলুকে ঘিরে ছড়াচ্ছে চাঞ্চল্য।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications