করোনা যুদ্ধের সম্মানে আগামিকাল পুস্পবৃষ্টি হবে কলকাতার আকাশে

৩ মে, রবিবারের সকালটা অন্য রকম হতে চলেছে কলকাতায়। ঠিক সাড়ে ১০টা মহানগরের আকাশে উড়ে যাবে সুখোই যুদ্ধ বিমান।

৩ মে, রবিবারের সকালটা অন্য রকম হতে চলেছে কলকাতায়। ঠিক সাড়ে ১০টা মহানগরের আকাশে উড়ে যাবে সুখোই যুদ্ধ বিমান। আর তার থেকে হবে পুস্পবৃষ্টি। করোনা যুদ্ধের সম্মানে এই পুস্পবৃষ্টি করবে ভারতীয় বায়ুসেনা। গোটা দেশেই এই কর্মসূচি পালন করা হবে। আর বিকেলে সমুদ্রে নোঙর করা জাহাজে জ্বলবে আলো। ঠিক যেমনটা জ্বলেছিল ঘরে ঘরে।

কলকাতার আকাশে পুস্পবৃষ্টি

কলকাতার আকাশে পুস্পবৃষ্টি

করোনা যুদ্ধে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে গোটা দেশ। সবচেয়ে বেশি লড়াই চালাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিস প্রশাসন, সাফাইকর্মী, ডেলিভারিবয়রা। তাঁদের সম্মানে এবার উদ্যোগী হয়েছে সেনাবাহিনী। চিফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াতের ঘোষণা মতই কাল ঠিক সকাল সাড়ে দশটায় কলকাতার বিধানসভার উপর দিয়ে উড়ে যাবে যুদ্ধ বিমান সুখোই। তারপরেই হেলিকপ্টারে হবে পুস্পবৃষ্টি। ইস্টার্ন এয়ার কমান্ড ঘড়ি ধরে পালন করবেন সম্মানের এই কর্মসূচি।

গোটা দেশে হাসপাতাল গুলিতে পুস্পবৃষ্টি

গোটা দেশে হাসপাতাল গুলিতে পুস্পবৃষ্টি

শুধু কলকাতা নয় গোটা দেশেই এই কর্মসূচি করবে সেনাবাহিনী। ইটানগর, শিলং, গুয়াহাটি, কলকাতায় হেলিকপ্টারেও হবে পুস্পবৃষ্টি । শ্রীনগর থেকে কন্যাকুমারী, ডিব্রুগড় থেকে কচ্ছ সর্বত্র একই সময়ে হবে এই কর্মসূচি। যাতে সাধারণ মানুষের দৃষ্টির মধ্যে সেটা আসে সেকারণে অত্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রেখেই পুস্পবৃষ্টি করবে হেলিকপ্টার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এটি।

 আলো জ্বালাবে নৌসেনা

আলো জ্বালাবে নৌসেনা

সকালের পর বিকেলেও রয়েছে আরেক কর্মসূচি। মুম্বই, পোরবন্দর, ভাইজ্যাগ, কারওয়ার, কোচি, চেন্নাই, পোর্ট ব্লেয়ারে নোঙর করে থাকা রণতরী গুলিতে জ্বলবে আলো। এছাড়াও দেশের ২৪টি নৌসেনা বন্দরে একই কর্মসূচি পালন করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+