বানভাসি বারাণসীতে বাড়ির ছাদকে শ্মশানঘাট বানিয়ে চলছে শেষকৃত্য
বারাণসী, ২৩ অগাস্ট : উত্তরপ্রদেশের বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাট আজ বানভাসি। বন্যার জলে বিখ্যাত ঘাটগুলি ডুবে গিয়েছে। গঙ্গার জল ভাসিয়ে দিয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকা। আর তাই বাধ্য হয়ে ঘাটের পাশের বাড়ির ছাদে সারতে হচ্ছে শেষকৃত্য। [দোকানের সামনে ভিড় এড়াতে এবার অনলাইনে মদ বিক্রি হবে ভারতের এই রাজ্যে!]
বাড়ির ছাদকেই শ্মশান বানিয়ে সেখানেই চলছে শবদাহের কাজ। এরপরে ছাই ভাসিয়ে দেওয়া হচ্ছে গঙ্গার জলে। এভাবেই বানভাসি বারানসীর মণিকর্ণিকা ঘাটে বাড়ি ছাদ হয়ে উঠেছে আস্ত শ্মশান। [দেড় বছরের শিশুর ওজন ২২ কেজি!]

উত্তরপ্রদেশের উত্তর অংশে বন্যা ভয়াবহ আকার নেওয়ায় অন্তত ১ লক্ষ লোক ঘরছাড়া হয়েছেন। বিহারেও প্রায় একই অবস্থা চলছে। যে সব জায়গায় নদী সরু হয়ে গিয়েছে, তার চারপাশ ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যার জলে। দুটি রাজ্য মিলিয়ে বহু মানুষ প্রাণও হারিয়েছেন। [বিহারে সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!]
উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র শৈলেন্দ্র পাণ্ডে জানান, গঙ্গার ঘাটগুলি সব ডুবে যাওয়াতেই পুরনো বিভিন্ন বিল্ডিং বা হাভেলির ছাদকে বেছে নিয়ে তার উপরে শব দাহ করার কাজ করা হচ্ছে। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]
বিভিন্ন জায়গায় এর আগে লোকজন একটু শুকনো দেখলেই সেখানে শব দাহ করে দিচ্ছিলেন। সেটা আটকাতে গঙ্গার ঘাটেই পুরনো বাড়ির ছাদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানেই বানভাসি বারাণসীতে নির্দ্বিধায় চলছে শেষকৃত্য।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications