নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি চেন্নাই, জল ঢুকেছে রজনীকান্তের বাড়িতেও

প্রবল বৃষ্টি ও ঝড়। চেন্নাই শহরের একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আশপাশের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলেছে বলে খবর। মঙ্গলবার এই প্রাকৃতিক বিপর্যয়ের সামনে পড়ে দক্ষিণের এই শহর ও আশপাশের এলাকা।

অত্যধিক ভারী বৃষ্টির কারণে চেন্নাই ও আশপাশের বহু এলাকা বানভাসী৷ নীচু এলাকাগুলিতে জল জমে থাকার পরিস্থিতি অনেকটাই বেশি। বাসিন্দারাও বাড়িতে ঘরবন্দি। চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক জায়গাতেই পরিস্থিতি খারাপ। অভিনেতা রজনীকান্তের বাড়িও প্লাবিত হওয়ার কথা শোনা গিয়েছে৷

ল্যান্ডমার্ক পোয়েস গার্ডেন এলাকা জলে ডুবে আছে। ওই এলাকাতেই থালাইভা রজনীকান্তের একটি বিলাসবহুল ভিলা আছে। সেই ভিলা এখন বন্যায় জলে প্লাবিত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও চেন্নাইয়ের প্লাবিত হওয়ার একাধিক ভিডিও পাওয়া গিয়েছে।

তীব্র বর্ষণে শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। যার ফলে এই সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ রজনীকান্তের বাসভবনের চারপাশের জল নামানোর জন্য পাম্পের ব্যবস্থা করেছে। ক্ষয়ক্ষতি কমানোর জন্য পুরসভার কর্মীরা কাজকর্ম করছেন।

জানা গিয়েছে, রজনীকান্ত পরিবারের সঙ্গে ওই ভিলাতেই আছেন। তাঁরা কতটা সুরক্ষিত? সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। তবে এই ঘটনা এবার প্রথম নয়। ২০২৩ সালে ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে বানভাসি হয়েছিল চেন্নাই। সেই সময়ও জল ঢুকেছিল থালাইভার বাসস্থানে।

চেন্নাই শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। রাস্তায় আটকে গিয়েছে প্রচুর গাড়ি। রেললাইনেও জল ওঠার খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ রেলওয়ে চেন্নাই সেন্ট্রাল-মাইসুরু কাবেরি এক্সপ্রেস সহ চারটি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে ও থামিয়ে দেওয়া হয়েছে। বিমান চলাচলেও প্রভাব পড়েছে। বহু বিমান বাতিল করা হয়েছে।

হাওয়া অফিস আরও দুই দিন ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে এই পরিস্থিতি। তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু এবং চেন্নাই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

তামিলনাড়ু ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে প্রয়োজনীয় সব পরিষেবা চালু রয়েছে। স্কুল, কলেজ এবং সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা কাজ করছেন। ২১৯ টি নৌকা নামান হয়েছে ত্রাণ ও উদ্ধার, যাতায়াতের জন্য।

সাধারণ মানুষদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। বানভাসি এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+