নতুন করে ৪ জনের মৃত্যু! অসমে বন্যা পরিস্থিতির অবনতি

অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার নতুন করে আরও ৪ জনের মৃত্যু হওয়ায় বন্যায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। তুলনামূলকভাবে ত্রিপুরা ও মিজোরামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে।

অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার নতুন করে আরও ৪ জনের মৃত্যু হওয়ায় বন্যায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। তুলনামূলকভাবে ত্রিপুরা ও মিজোরামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যায় মনিপুরে একজনের মৃত্যু হয়েছে।

নতুন করে ৪ জনের মৃত্যু! অসমে বন্যা পরিস্থিতির অবনতি

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার থেকে ৪ জনের মৃত্যু হয়েছে। কাছারে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হোজাইয়ের লঙ্কা এলাকায় একজনের মৃত্যু হয়েছে। মাহুর, হারানগাজাও, মইবাং-এ প্রবল বৃষ্টিতে ধসের ফলে পরিস্থিতি ভয়াবহ। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএসডিএমএ।

এএসডিএমএ-এর তরফ থেকে জানানো হয়েছে, অসমের হোজাই, পূর্ব কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, গোলাঘাট, করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছারে ৪.২৫ লক্ষ মানুষ বন্যা দুর্গত। সব থেকে খারাপ পরিস্থিতি করিমগঞ্জে। প্রায় ১.৯৫ লক্ষ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত। এরপরেই রয়েছে হাইলাকান্দি। যেখানে প্রায় ১.৮৯ লক্ষ মানুষ বন্যা দুর্গত।

মনিপুরের পশ্চিম ইম্ফল জেলায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার ইম্ফলে বৃষ্টির পরিমাণ কমে যায়। ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু থউবার, পশ্চিম ইম্ফল এবং বিষ্ণুপুরে পরিস্থিতি অনেকটাই খারাপ। মনিপুরে প্রায় ১.৮ লক্ষ মানুষ বন্যা দুর্গত বলে জানা গিয়েছে। প্রায় ২২,৬২৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ত্রিপুরা ও মিজোরামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+