Bull Costing 1 Crore: ষাঁড়ের দাম ১ কোটি! নয়ডায় জলমগ্ন এলাকা থেকে উদ্ধার করল এনডিআরএফ

Bull Costing 1 Crore: ষাঁড়ের দাম ১ কোটি টাকা! কল্পনা নয়, বাস্তব। এমনই বহুমূল্য ষাঁড় পড়েছিল মহা বিপদে। জীবনহানিও হতে পারতো। যদিও বহুমূল্য সেই ষাঁড়টিকে উদ্ধার করল এনডিআরএফ।

প্রবল বর্ষণে যমুনা নদীর জলস্তর বেড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। তারই মধ্যে নজর কেড়েছে ষাঁড় উদ্ধারের বিষয়টি।

Bull Costing 1 Crore: ষাঁড়ের দাম ১ কোটি! নয়ডায় জলমগ্ন এলাকা থেকে উদ্ধার

উত্তর ভারত প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত। অনেক রাজ্যেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। যমুনা নদীর জলস্তর এতটাই বেড়েছে যে ভেঙে গিয়েছে ৪৫ বছরের রেকর্ড। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। যমুনা নদীর ধারে বসবাসকারী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। অনেককেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

নয়ডায় যমুনা নদীর ধারের সাড়ে পাঁচশো হেক্টরের বেশি জমি প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে আটটি গ্রামে। পাঁচ হাজার মানুষ দুর্গত। জলস্তর সামান্য নামলেও তা বিপদসীমার উপরেই রয়েছে। মানুষজনকে সরানোর পাশাপাশি গবাদি পশুদের প্রতিও যত্নশীল উদ্ধারকারীরা। বৃহস্পতিবার থেকেই নয়ডা ও গ্রেটার নয়ডা থেকে উদ্ধার করা হচ্ছে গবাদি পশুদের।

জানা গিয়েছে, প্লাবিত এলাকাগুলি থেকে ছয় হাজারের উপর গবাদি পশু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। এর মধ্যে রয়েছে খরগোশ, কুকুর, হাঁস, শূকর ইত্যাদি। এই গবাদি পশু উদ্ধারের সময়ই আজ সামনে এসেছে চমকপ্রদ ঘটনা। যা এনডিআরএফের তরফে টুইট করা হয়েছে।

Bull Costing 1 Crore: ষাঁড়ের দাম ১ কোটি! নয়ডায় জলমগ্ন এলাকা থেকে উদ্ধার

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফের উদ্ধারকারীরা আজ তিনটি গবাদি পশু উদ্ধার করেছেন নয়ডা থেকে। যার মধ্যে রয়েছে একটি ষাঁড়। প্রীতম প্রজাতির এই ষাঁড়ের দাম ১ কোটি টাকা। অবিশ্বাস্য হলে এটাই সত্যি। আপাতত এটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জীবন বাঁচাতে এনডিআরএফ সদা তৎপর, টুইটে সেই বার্তাও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+