ওডিশায় বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৩৪

ওডিশা
কটক, ৭ অগস্ট: প্লাবিত ওডিশা।

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে রাজ্যে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩৪ জন। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে। ফলে এখনই স্বস্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

গত কয়েকদিন ধরে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে ওডিশা জুড়ে। ২৩ জেলার সিংহভাগই জলের তলায়। ৮৯টি ব্লকের ১৫৫৩টি গ্রাম সম্পূর্ণভাবে প্লাবিত। বন্যার কারণে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে অন্তত দশ লক্ষ মানুষকে। বিভিন্ন জায়গায় কাঁচা বাড়ি ধরে পড়েছে। পানীয় জলের তীব্র সঙ্কট। বন্যার কারণে জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।

এই পরিস্থিতিতে সমস্যা আরও গভীর হয়ে উঠেছে হীরাকুঁদ বাঁধ থেকে জল ছাড়ার কারণে। হীরাকুঁদ বাঁধ কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মোহান্তি জানান. বাঁধের জলধারণ ক্ষমতা ৬৩০ ফুট। এই ক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। তাই ৬৪টি স্লুইস গেটের মধ্যে ৫০টি খুলে দেওয়া হয়েছে। নইলে বাঁধ ফেটে যাবে জলের চাপে। কটক, জগৎসিংপুর, কেন্দ্রাপড়া, খুরদা ও পুরী জেলার অবস্থা সবচেয়ে খারাপ। বিপর্যয় মোকাবিলায় ওডিশা সরকারকে অর্থ ও খাদ্য দিয়ে সহায়তা করছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+