৮৫ জনের মৃত্যু! অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি

অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রবিবার সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বন্যায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যুর সংখ্যা ৮৫।

অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রবিবার সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বন্যায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যুর সংখ্যা ৮৫। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে, বরপেটা, বাকসা, ধুবড়ি, মারিগাঁও এবং নগাঁওতে। রাজ্যের ২৪ টি জেলা জলের তলায়।

বন্যা প্লাবিত মানুষের সংখ্যা কমেছে

বন্যা প্লাবিত মানুষের সংখ্যা কমেছে

তবে অসমে বন্যা প্লাবিত মানুষের সংখ্যা কমেছে ২৬ টি জেলা যখন জলের তলায় ছিল তখন বন্যাক্রান্ত মানুষের সংখ্যা ছিল ২৭.৬৩ লক্ষ। এখন অবশ্য ২৪ টি জেলা জলের তলায় থাকায় বন্যা প্লাবিত মানুষের সংখ্যা ২৫.২ লক্ষ।

ত্রাণশিবিরে বহু মানুষ

ত্রাণশিবিরে বহু মানুষ

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০১ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, প্রায় ৫০ হাজার মানুষ। উদ্ধারকারীরা রবিবার ৩৬৬ জন আটকে পড়াকে উদ্ধার করে অপেক্ষাকৃত নিরাপদস্থানে নিয়ে যান। ১০০০-এর বেশি বাড়ি ধুয়ে সাফ হয়ে গিয়েছে, কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যায় ২৫ লক্ষ বন্যপ্রাণীও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত নটি গণ্ডার সহ ১০৮ টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে।

সংকটজনক পরিস্থিতি

সংকটজনক পরিস্থিতি

এএসডিএমএ-র চিফ এগজিকিউটিভ অফিসার এমএস মনিভানান জানিয়েছেন, অসমের বন্যা পরিস্থিতি সংকটজনক। প্রবল বৃষ্টির জেরে বহু নদীর পার ভেঙে গিয়েছে। এছাড়াও ভূটানের জলাধার থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে। রাজ্যের জলাধারগুলি পূর্ণ। নদীগুলি নতুন নতুন এলাকা প্লাবিত করছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতর ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে। ২১ তারিখ পর্যন্ত অসম, মেঘালয় ছাড়াও পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে লাল সতর্কতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+