গুজরাটে ভোটের দিন কেন ঘোষণা করেননি, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার নিজেই
গুজরাটে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে ত্রাণকার্য ব্যাহত হতে পারে, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি
সদ্য গুজরাটে বন্যা হয়ে গিয়েছে। সেখানে এখনও পর্যন্ত সরকারি কর্মী ও আধিকারিকরা ত্রাণকার্য নিয়ে ব্যস্ত। ফলে হিমাচলের সঙ্গেই গুজরাটের ভোট করালে হয় ত্রাণকার্য ব্যাহত হবে নাহয় ভোটপ্রক্রিয়া ব্যাহত হবে। সেকারণেই দুই রাজ্যের ভোট একসঙ্গে করানো হচ্ছে না । সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন মুখ্য় নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি।

হিমাচল প্রদেশের আবহাওয়ার কারণেই গুজরাটের আগে সেখানে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হয়ে যায়, ফলে ভোটপ্রক্রিয়া ব্যাহত হতে পারত বলেই দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, হিমাচল প্রদেশে ৮ই নভেম্বর ভোটগ্রহণ হতে চলেছে। ১৮ই ডিসেম্বর হিমাচল প্রদেশ ও গুজরাটের গণনা একসঙ্গে হলেও এখনও পর্যন্ত গুজরাটে ভোটের দিনক্ষণই ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এই নিয়ে প্রশ্নও উঠছে বিস্তর। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের দিনক্ষণ ঠিক করার আগে অনেকগুলি দিক মাথায় রাখতে হয়, যার অন্যতম হল আবহাওয়া। হিমাচল প্রদেশের আবহাওয়ার কথা ভেবেই সেই রাজ্যের রাজনৈতিক দলগুলি আগে-ভাগে ভোট করানোর আর্জি জানিয়েছিল। ডিসেম্বরে নভেম্বরের শেষ থেকেই হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়। ফলে অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
Parties and state admin in Himachal had requested EC to organise polls before mid-Nov due to probability of snowfall in 3 dists: CEC to ANI pic.twitter.com/75q5YayqCF
— ANI (@ANI) October 23, 2017
অচল কুমার জ্যোতির দাবি, একদিনে নির্বাচন তখনই সম্ভব যখন দুই রাজ্য লাগোয়া হয়। কিন্তু গুজরাট ও হিমাচল প্রদেশ কোনওভাবেই লাগোয়া রাজ্য় নয়। ফলে নির্বাচনী নির্ঘন্ট সাজাতে গিয়ে এটা সবার আগে মাথায় রাখতে হয় যে এক রাজ্যের ভোটের ফলাফল যাতে অপর রাজ্যের ভোটপ্রক্রিয়াকে কোনওমতেই প্রভাবিত না করতে পারে। এক্ষেত্রেও যেহেতু গুজরাট বিধানসভা হিমাচলের থেকে বড়, তাই বেশি গুরুত্ব দিতে হয়েছে গুজরাটকেই।












Click it and Unblock the Notifications