বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, প্রবল বর্ষণের পূর্বাভাস, ৫ জেলায় জারি বন্যার সতর্কতা

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, প্রবল বর্ষণের পূর্বাভাস, ৫ জেলায় জারি বন্যার সতর্কতা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে গত কয়েক দিন ধরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বর্ষণ চলছে। সবচেয়ে বেশি বর্ষণ শুরু হয়েছে তামিলনাড়ুতে। আইএমডির পক্ষ থেকে চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাইয়ে অতিরিক্ত বর্ষণের কারণে স্কুল-কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, প্রবল বর্ষণের পূর্বাভাস, ৫ জেলায় জারি বন্যার সতর্কতা

অতি বর্ষণের কারণে ইতিমধ্যেই একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চেন্নাই শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। ৫ জেলায় বন্যার সতর্কতা জারি করেছে আইএমডি। থেনি, দিঙ্গুয়াল, মাদুরাই, শিবগঙ্গা, রামানাথপূরম জেলায় জারি করা হয়েছে বন্যার সতর্কতা। থেনির ভাইগাই জলাধার থেকে ৪২৩০ কিউসেক জল ছাড়া হয়েছে। শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় নিম্নচাপটি ঘনীভূত হলেও সেটি ধীরে ধীরে তামিলনাড়ু এবং কেরলের দিকে সরে আসছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারীকরা।

চেন্নাই সংলগ্ন সব জেলাতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণ। কাঞ্চিপূরম, তিরুভেল্লুর, চেঙ্গালপেটে জারি করা হয়েছে ভারী বর্ষণের সতর্কতা। উপকূলবর্তী সব জেলাতেই জারি করা হয়েছে সতর্কতা। অতিবর্ষণে তামিলনাড়ুর একাধিক জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। যার জেরে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার বার থেকে শুরু হয়েছে বর্ষণ। এখনো সেই বর্ষণ থামার নাম করছে না। অতিবর্ষণে চেন্নাইয়ের একাধিক জায়গায় ৭ থেতে ১১ সেন্টিমিটার জল জমতে শুরু করে দিয়েছে।

পাশের রাজ্য পণ্ডিচেরিতেও গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। সেখানেও একাধিক জায়গায় জল জমে গিয়েছে। অতিরিক্ত বর্ষণের কারণে উপকূলবর্তী জেলা গুলি জলমগ্ন হয়ে পড়েছে। তবে চেন্নাইয়ে রেকর্ড বর্ষণ হয়েছে। গত ৩০ বছরে এমন বৃষ্টি হয়নি যা চেন্নাইয়ে হয়েছে। ইতিমধ্যেই ২ জন মারা গিয়েছেন অতিরিক্ত বর্ষণে। একাধিক বাড়ি ঘরে জল জমে গিয়েছে। তামিলনাড়ু সরকরা একাধিক জায়গায় ত্রাণ পৌঁছে গিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+