দেশের আর্থিক অবস্থা নিয়ে অদ্ভুত শব্দ ব্যবহার আরবিআইয়ের, তোলপাড় সোশ্যাল মিডিয়া
দশের আর্থিক দুরবস্থা কাটাতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। এই পরিস্থিতির পর্যালোচনায় বৈঠকে বসেছিল আরবিআইয়ে মানিটারি পলিসি কমিটি।
দেশের আর্থিক দুরবস্থা কাটাতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। এই পরিস্থিতির পর্যালোচনায় বৈঠকে বসেছিল আরবিআইয়ে মানিটারি পলিসি কমিটি। বৈঠকের নেতৃত্বে ছিলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। দেশের আর্থিক পরিস্থিতি হেসে উড়িয়ে দেওয়ার মতো অবস্থায় নেই বলে জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে মুহূর্তে সেটাও বলা যাচ্ছে না। তবে একটা আশা রাখাই যায়। আর সেই আশা শব্দটি তিনি ব্যবহার করেছিল একটি অনন্য শব্দ দিয়ে। 'ফ্লোসিনোসিনহিলিপিলিফিকেশন' (Floccinaucinihilipilification)।

মানিটারি পলিসি কমিটির সদস্য চেতন ঘাটকে সেই বৈঠকের নির্যাস পড়ে শোনান, তাতে তিনি বলেছিলেন, 'এখন দেশের যে আর্থিক অবস্থা সেটা "ফ্লোসিনোসিনহিলিপিলিফিকেশন"-র মতো। আবার এটাও বলা যাচ্ছে না মুহূর্তে এই অবস্থা ঘুরে দাঁড়াবে।'
চেতন ঘাটকে এই রিপোর্ট পড়ার পরেই রীতিমতে অভিধান দেখা শুরু করে দেন। অক্সফোর্ড অভিধানে এই শব্দের হদিশ মিললেও তার ব্যবহার যে বহু প্রাচীণ কালে হত সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এর অর্থ হল কোনও কিছুকে তুচ্ছ জ্ঞান বা করা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি এই শব্দের ব্যবহার হত। কোনও খারাপ কিছুর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে এই শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা হত।












Click it and Unblock the Notifications