বিক্রি হয়ে গেল ই-কমার্স সংস্থা #Jabong
বেঙ্গালুরু, ২৬ জুলাই : বিক্রি হয়ে গেল ই-কমার্স সংস্থা Jabong। তাকে কিনে নিল আর এক ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। ফলে এখন ভারতের সবচেয়ে বড় ই-কমার্স সংস্থা হয়ে উঠল ফ্লিপকার্ট-ই। আর এক প্রতিযোগী সংস্থা অ্যামাজনকে টেক্কা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
Jabong বিক্রি হবে বলে বেশ কিছুদিন ধরেই বাজারে খবর চাউর ছিল। তবে কারা তাদের কিনবে তা এতদিন জানা যায়নি। ফ্লিপকার্ট ছাড়াও এই ই-কমার্স সংস্থাকে কিনতে লাইন লাগিয়েছিল স্ন্যাপডিল ও ফিউচার গ্রুপও। তবে সবাইকে টেক্কা দিয়ে Jabong কিনে ফেলেছে ফ্লিপকার্টের অধীনস্থ সংস্থা Myntra।

Myntra-র সিইও অনন্ত নারায়ণ জানিয়েছেন, নিজেদের সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে এটি একটি অন্যতম ধাপ। ভারতের সর্ববৃহৎ ফ্যাশন প্ল্যাটফর্ম হিসাবেও নিজেদের গড়ে তুলতে চান বলে জানিয়েছেন তিনি। ভারতে ফ্যাশন ও লাইফস্টাইলের ক্ষেত্রে এই ডিল বড় বিপ্লব আনতে চলেছে বলে আশাবাদী তিনি।
প্রসঙ্গত, ২০১৪ সালে Myntra কিনে নেয় ফ্লিপকার্ট গোষ্ঠী। এবার তারা ৭০ মিলিয়ন মার্কিন ডলারে Jabong-ও কিনে নিল। যার ফলে এখন সকলকে ছাপিয়ে ভারতের সবচেয়ে বড় ই-কমার্স গোষ্ঠী হয়ে উঠল ফ্লিপকার্ট-ই।












Click it and Unblock the Notifications