লোকসানের মুখে ফ্লিপকার্ট, আর্থিক বছরে ক্ষতি ৩,৮৩৬.৮ কোটি টাকা
লোকসানের মুখে ফ্লিপকার্ট, আর্থিক বছরে ক্ষতি ৩,৮৩৬.৮ কোটি টাকা
২০১৮–১৯ সালের আর্থিক বছরে ব্যাপক ক্ষতি হয়েছে ফ্লিপকার্ট ইন্ডিয়ার। ওয়ালমার্টের মালিকানাধীন বি২বি–এর ফ্লিপকার্টের ভারতীয় শাখা এ বছর বিরাট আর্থিক লোকসানের মুখে পড়েছে। নিয়ামক সংক্রান্ত এক তথ্য বলছে, এ বছরের আর্থিক বছরে এই ই–কমার্সের ৩,৮৩৬.৮ কোটি টাকার লোকসান হয়েছে।

কর্পোরেট মন্ত্রকের কাছে ফ্লিপকার্ট যে তথ্য জমা দিয়েছে সেখান থেকে জানা গিয়েছে, ২০১৮ সালের ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরে তাদের ২,০৬৩.৮ কোটি টাকা ক্ষতি হয়েছে। পেপার ডট ভিসি সূত্রে জানা গিয়েছে, শেষ আর্থিক বছরে ফ্লিপকার্টের ২০,৬৩৮ মিলিয়ন লোকসান হয়েছে এবং এই বছর সেই লোকসানের পরিমাণ ৩৮,৩৬৮ মিলিয়ন।
অর্থাৎ আগের বছরের তুলনায় এ বছর ৮৫.৯১ শতাংশ বেড়েছে। এই আর্থিক বছরে ফ্লিপকার্ট ইন্ডিয়ার রাজস্ব একলাফে ৪২.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০,৯৩১ কোটিতে, যা গতবারের আর্থিক বছরে ছিল ২১,৬৫৭.৭ কোটি। প্রসঙ্গত, সিঙ্গাপুরের নিবন্ধীকরণ সংস্থা অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী হল ফ্লিপকার্ট। এই ই–কমার্স ফ্লিপকার্ট ইন্টারনেটের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পরিষেবা দেয় গ্রাহককে।
রিপোর্টে জানা গিয়েছে, এ বছরের ৩১ মার্চ শেষ আর্থিক বছর অনুযায়ী ফ্লিপকার্টের ক্ষতি ৪০ শতাংশ বেড়ে হয়েছে ১,৬২৪ কোটি। অন্যদিকে আগের বছরের তুলনায় ফ্লিপকার্টের রাজস্ব বেড়েছে প্রায় ৫১ শতাংশ। ফ্লিপকার্ট ইন্ডিয়াতে মোবাইল, টিভি, ফ্রিজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব জিনিসই মজুত রয়েছে।












Click it and Unblock the Notifications